২৩শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
শুক্রবার | রাত ১:১২
তালিকা থেকে বাদ পড়লেন মুন্সিগঞ্জের দুই ভুয়া ‘জুলাই যোদ্ধা’
খবরটি শেয়ার করুন:
447

মুন্সিগঞ্জ, ৩১ অক্টোবর ২০২৫, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)

২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে শহিদ পরিবার ও জুলাই যোদ্ধাদের কল্যাণ ও পুনর্বাসনে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে চলতি বছরের ফেব্রুয়ারি ও মার্চে ‘জুলাই যোদ্ধা’ স্বীকৃতি দেয় অন্তর্বর্তীকালীন সরকার।

জুলাই আন্দোলনে অংশ না নিলেও ওই তালিকায় ঢুকে পড়েন একাধিক ব্যক্তি।

এবার তাদের নাম ‘জুলাই যোদ্ধা’ তালিকা থেকে বাদ দিয়ে গেজেট প্রকাশ করেছে সরকার৷

৩০ অক্টোবর মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

এ সংক্রান্ত জেলা কমিটির সুপারিশে বাদ পড়া ওই দুইজন হলেন- মুন্সিগঞ্জ শহরের খালইস্ট এলাকার মুহাম্মদ জহুরুল হক ও রাজিয়া বেগম দম্পতির পুত্র মুহম্মদ রিয়াজুল হাসান ও একই এলাকার আ. সাত্তার আজাদ ও আনোয়ারা দম্পতির পুত্র বেলায়েত হোসেন শাহীন।