মুন্সিগঞ্জে একসঙ্গে মৃত্যু, একই কবরস্থানে ৮ জনের দাফন
৪২৭

মুন্সিগঞ্জ ২৩ নভেম্বর, ২০১৯, লৌহজং প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জের লৌহজংয়ের কনকসার গ্রামের বেপারী বাড়িতে চলছিল বিয়ের আনন্দ। বরের আত্মীয়-স্বজনরা নানা আয়োজনে ব্যস্ত। কাবিনের জন্য বরযাত্রী নিয়ে দু’টি মাইক্রোবাস যাচ্ছিল কনের বাড়িতে। কিন্তু, পথিমধ্যে এক দুর্ঘটনায় মুহূর্তেই শেষ হয়ে গেল সব আনন্দ। এতে একই গ্রামের তিন বাড়ির মোট নয়জন নিহত হয়েছেন, এর মধ্যে চালক ছাড়া সবাই আত্মীয়।

ঢাকা-মাওয়া মহাসড়কে বাস-বর যাত্রীবাহী মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৯ জনের জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে।

শনিবার (২৩ নভেম্বর) সকাল ১০টায় ব্রাক্ষ্মনগাঁও স্কুল মাঠে জানাজা অনুষ্ঠিত হয়। এরপর হলুদিয়া সাতঘরিয়া কবরস্থানে দাফন করা হয়। 

এদিকে তাদের লাশ একনজর দেখার জন্য শনিবার ভোর থেকে এলাকার শোকাহত মানুষের ভিড় জমে। জানাজায় স্থানীয় এলাকার কয়েকশত লোক অংশগ্রহণ করে।

দুর্ঘটনায় নিহতরা হলেন বর রুবেলের বাবা আ. রশিদ বেপারী (৭০), বোন লিজা (২৪), ভাগনী তাবাসসুম(৬) ও ভাবির বোন রেনু (১২), ফুপা কেরামত বেপারী (৭০), বরের প্রতিবেশী মফিজুল মোল্লা (৬৫), বরের ভাইয়ের ছেলে তাহসান (৪), মাইক্রোবাস চালক বিল্লাল (৪০) নিহত হয়েছেন। 

শ্রীনগরশ্রীনগর সিরাজদিখানসিরাজদিখান টংগিবাড়ীটংগিবাড়ী সদরসদর গজারিয়াগজারিয়া লৌহজংলৌহজং মুন্সিগঞ্জ