১০ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
মঙ্গলবার | ভোর ৫:৫৯
ঢাকার মঞ্চে প্রথমবার অঞ্জন দত্ত
খবরটি শেয়ার করুন:
62

প্রথমবারের মতো ঢাকার মঞ্চে দেখা যাবে অঞ্জন দত্তকে। আগামী ৯ জুলাই অঞ্জন দত্ত প্রোডাকশনের ‘সেলসম্যানের সংসার’ নাটকে তিনি অভিনয় করবেন। নাটকটি বাংলাদেশ শিশু একাডেমি অডিটোরিয়ামে মঞ্চস্থ হবে।

সম্প্রতি এক ভিডিও বার্তায় অঞ্জন দত্ত বলেন, ‘এই প্রথম আমি বাংলাদেশে যাচ্ছি শুধুমাত্র অভিনয় করার জন্য। নাটকের নাম সেলসম্যানের সংসার। কলকাতায় প্রচুর মানুষ দেখেছে। এবার ঢাকাতে মঞ্চস্থ হবে। আমি প্রাইমারি লেভেলের একজন অভিনেতা। তাই আমার ইচ্ছে ছিল আমার থিয়েটার অভিনয় বাংলাদেশের মানুষদের দেখানো। থিয়েটার তো আর ইউটিউবে দেখা যায় না। তাই এই ইচ্ছেটা জেগেছে।’

আর্থার মিলারের ডেথ অব অ্যা সেলসম্যান অবলম্বনে নাটকটি লেখা হয়েছে। এটি তৈরি করেছেন অঞ্জন দত্ত। সাংসারিক দিক থেকে সমাজ বা রাজনীতিকে দেখতে চাওয়ার আকাঙ্ক্ষা থেকেই নির্মিত হয়েছে সেলসম্যানের সংসার। নাটকটিতে উইলি লোম্যান চরিত্রে অভিনয় করেছেন অঞ্জন দত্ত।

ফেইসবুকে আমরা
ইউটিউবে আমরা