টংগিবাড়ীতে ছাত্রদল নেতা ছাত্রলীগের নেতৃত্বে
মুন্সিগঞ্জের টংগিবাড়ীতে ছাত্রদলের এক নেতাকে ছাত্রলীগের নেতৃত্বে অানা হয়েছে। অভিযুক্ত অনিক ইসলামকে পদায়ন করেছেন টংগিবাড়ী উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান খাঁন।
তবে গণমাধ্যমে পাঠানো ‘প্রেস বিজ্ঞপ্তি’ তে উপজেলা ছাত্রলীগের সভাপতি মাসুম মোল্লার স্বাক্ষরও রয়েছে।
অভিযোগ রয়েছে বিপূল অর্থের বিনিময়ে এদের ছাত্রলীগে পদায়ন করা হয়েছে।
গণমাধ্যমের সংগ্রহে থাকা সদ্যঘোষিত সোনারং-টংগিবাড়ী ইউনিয়নের সভাপতি অনিক ইসলামের বেশ কয়েকটি ছবিতে তাকে দেখা গেছে বিএনপির সরকারবিরোধী অান্দোলনের মিছিলে।
এসব অভিযোগের বিষয়ে করণীয় জানতে চাইলে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফয়েজ অাহম্মেদ পাভেল বলেন, ‘অার্থিক লেনদেনের বিষয়ে অভিযোগ শুনেছি, তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে। অার বিএনপি-ছাত্রদল থেকে পদায়নের বিষয়টি গুরুত্বের সাথে দেখা হচ্ছে। শীঘ্রই সাংগঠনিক সিদ্ধান্ত জানতে পারবেন’




