গজারিয়ায় ২গ্রামবাসির মধ্যে সংঘর্ষে অাহত ২০
123

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গজারিয়া উপজেলার টেংগারচর ইউনিয়নের টেংগারচর ও মধ্যভাটেরচর গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

এতে উভয় পক্ষের ২০ জন আহত হয়েছে।

এসময় মধ্যভাটেরচর গ্রামের সেতুর পাশের বাজারের দশটি দোকান ঘরে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। সোমবার সন্ধ্যা রাত ৭টার দিকে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মধ্যভাটের বাজারে রনি মিয়ার দোকানে কেরাম খেলাকে কেন্দ্র করে দুই গ্রামের লোকজন দেশীয় অস্ত্র শস্ত্রে সজ্জিত হয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এসময় উভয় পক্ষের ২০ জন আহত হয়। গুরুতর আহত চার জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। সংঘর্ষের সময় মধ্যভাটের চর গ্রামের বাসিন্দাদের দশটি দোকানে হামলা ভাঙচুর ও লুটপাঠের অভিযোগ পাওয়া গেছে।

মধ্যভাটেরচর গ্রামের ব্যবসায়ী বাবুল মিয়া, সাইফুদ্দিন ও লিটন মিয়া অভিযোগ করেন, পাশের টেংগারচর গ্রামের মসজিদের মাইকে ঘোষনা দিয়ে সংঘবদ্ধ হয়ে দুই শতাধিক গ্রামবাসি তাদের ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালায়। এ সময় চারটি অটোরিকসা ও একটি পিকাপও ভাঙচুর করা হয়।

সংঘর্ষস্থলে দায়িত্ব পালন করা একজন পুলিশ কর্মকর্তা জানান, সংঘর্ষ থামাতে আসা পুলিশ সদস্যরাও ইটপাটকেলের ঢিল থেকে রেহাই পায়নি।

গজারিয়া থানার ওসি মো. হেদায়াতুল ইসলাম ভূইয়া জানান, মঙ্গলবার বিকেলে মুন্সিগঞ্জের সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) কায়সার রিজভী কোরায়েশী, উপজেলা নির্বাহী অফিসার মাহবুবা বিলকিস, উপজেলা আ‘লীগের সভাপতি মো. সোলায়মান দেওয়ান ও স্থানীয় টেংগারচর ইউপি চেয়ারম্যানের উপস্থিতিতে গজারিয়া থানায় একটি সালিশ বৈঠক বসে। এতে উভয় পক্ষ মিমাংশার উদ্দেশ্যে অঙ্গিকার নামায় স্বাক্ষর করেছেন। পরবর্তী বৈঠকে এর পূর্ণাঙ্গ মিমাংসা হবে।

শ্রীনগরশ্রীনগর সিরাজদিখানসিরাজদিখান টংগিবাড়ীটংগিবাড়ী সদরসদর গজারিয়াগজারিয়া লৌহজংলৌহজং মুন্সিগঞ্জ