মিরকাদিমের পুকুরপাড়া পরিস্কার কাল, স্থানীয়দের স্বেচ্ছাশ্রমে অংশ নিতে আহ্বান
30

মুন্সিগঞ্জ, ৮ মে ২০২৬, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জ সদর উপজেলার মিরকাদিম পৌরসভার রামগোপালপুর এলাকার ঐতিহাসিক ডেপুটি বাড়ি জামে মসজিদ সংলগ্ন পুকুর পরিষ্কার ও পুনরুজ্জীবনের উদ্যোগ নিয়েছে উপজেলা প্রশাসন ও মিরকাদিম পৌরসভা।

এ উপলক্ষে আগামীকাল শনিবার (৯ মে) সকাল ৯টায় পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হবে।

উপজেলা নির্বাহী অফিসার ও মিরকাদিম পৌরসভার প্রশাসক মো. মাসুদুর রহমান এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, দীর্ঘদিন ধরে পুকুরটি পরিত্যক্ত ও অপরিচ্ছন্ন অবস্থায় পড়ে রয়েছে। স্থানীয়দের তথ্যমতে, এক যুগেরও বেশি সময় ধরে অবহেলিত থাকায় পুকুরের পানি দূষিত হয়ে পরিবেশগত নানা সমস্যার সৃষ্টি হয়েছে।
পরিচ্ছন্নতা কার্যক্রমে স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিনের সদস্যরা অংশ নেবেন। পাশাপাশি স্থানীয় বাসিন্দাদেরও স্বেচ্ছাশ্রমের মাধ্যমে এ উদ্যোগে অংশ নেওয়ার আহ্বান তিনি।

পৌর প্রশাসক বলেন, এলাকার পরিবেশ রক্ষা ও ঐতিহ্যবাহী পুকুরটি পুনরুদ্ধারে স্থানীয় জনগণের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তাই মিরকাদিম পৌরবাসীকে নির্ধারিত সময় উপস্থিত থেকে পরিচ্ছন্নতা অভিযানে অংশগ্রহণের অনুরোধ জানানো হয়েছে।

শ্রীনগরশ্রীনগর সিরাজদিখানসিরাজদিখান টংগিবাড়ীটংগিবাড়ী সদরসদর গজারিয়াগজারিয়া লৌহজংলৌহজং মুন্সিগঞ্জ