কাভার্ডভ্যানে পরিবহনের সময় ৮ কেজি গাঁজাসহ আটক মাদক কারবারি
মুন্সিগঞ্জ, ৩ নভেম্বর ২০২৫, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর) মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার সিতারামপুর বাজার এলাকায় কাভার্ডভ্যানে পরিবহনের সময় ৮কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক বাজারমূ্ল্য প্রায় ১ লাখ ৬০ হাজার টাকা। গতকাল রোববার রাত ১১টার দিকে পদ্মা সেতু (উত্তর) থানাধীন এলাকায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়। আটক মো. শিমুল মিয়া (৪৫), কুমিল্লা জেলার ব্রাক্ষনপাড়া থানার নাগাইশ এলাকার মৃত আব্দুল বারেকের পুত্র। তার বিরুদ্ধে পূর্বের ৩টি মাদক মামলা রয়েছে। জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপারেশন) মো. ফিরোজ কবির প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, এ ঘটনায় মামলা দায়ের...
196
মুন্সিগঞ্জ, ৩ নভেম্বর ২০২৫, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার সিতারামপুর বাজার এলাকায় কাভার্ডভ্যানে পরিবহনের সময় ৮কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক বাজারমূ্ল্য প্রায় ১ লাখ ৬০ হাজার টাকা।
গতকাল রোববার রাত ১১টার দিকে পদ্মা সেতু (উত্তর) থানাধীন এলাকায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়।
আটক মো. শিমুল মিয়া (৪৫), কুমিল্লা জেলার ব্রাক্ষনপাড়া থানার নাগাইশ এলাকার মৃত আব্দুল বারেকের পুত্র। তার বিরুদ্ধে পূর্বের ৩টি মাদক মামলা রয়েছে।
জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপারেশন) মো. ফিরোজ কবির প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, এ ঘটনায় মামলা দায়ের শেষে আসামিকে আজ আদালতে প্রেরণ করা হবে।


