করোনা: টংগিবাড়ীতে পাঁচগাঁও ইউনিয়ন ইমার্জেন্সি ফান্ডের নিরবে মানবিক কার্যক্রম
127

মুন্সিগঞ্জ, ১৭ মে, ২০২০, আরাফাত রায়হান সাকিব (আমার বিক্রমপুর)

করোনা পরিস্থিতিতে হতদরিদ্র, অসহায় মানুষের কল্যাণে মুন্সিগঞ্জের টংগিবাড়ী উপজেলার পাঁচগাও ইউনিয়নে একটি অনলাইন গ্রুপ এগিয়ে এসেছে।

গত এপ্রিল মাস থেকে প্রায় অর্ধ শতাধিক সদস্য নিয়ে পাঁচগাঁও ইউনিয়ন ইমারজেন্সি ফান্ড (পিইউইএফ) নামক অনলাইন এই সোশ্যাল গ্রুপটির যাত্রা শুরু করে।

সোশ্যাল গ্রুপটি গোটা ইউনিয়নের মধ্যে স্থাপন করেছে অভাবনীয় এক দৃষ্টান্ত। সম্প্রতি গ্রুপটি হতে করোনা ভাইরাস থেকে রক্ষা পেতে নানা রকম সচেতনতামূলক কর্মকাণ্ডের পাশাপাশি ইউনিয়নের হত দরিদ্র জরুরি ভিত্তিতে ৬৭ টি পরিবারের প্রত্যেককে ১০ কেজি চাল, ১ লিটার সয়াবিন তেল,১ কেজি মশুর ডাল,১ কেজি ছোলা, ১ কেজি পেয়াজ,১ কেজি লবন, ১টা গোসল করার সাবান প্রদান করেছে।

খবর নিয়ে জানা গেছে, দেশের বিভিন্ন প্রান্তে কর্মরত ইউনিয়নটির জ্ঞানী-গুণী ব্যক্তিত্ব, শিক্ষক, ডাক্তার, প্রকৌশলী, পুলিশ কর্মকর্তা, সাংবাদিক, প্রবাসী, ব্যাংক কর্মকর্তা, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থী, উদ্যেক্তা ও ব্যবসায়ী সহ অনেকেই গ্রুপটির সাথে সম্পৃক্ত রয়েছেন।

তারা প্রতিনিয়ত গ্রুপটির জন্য ফান্ড সংগ্রহসহ নিজেরাও বিভিন্নভাবে অনুদান করে যাচ্ছেন।

এছাড়া ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডের কলেজ ও বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ছাত্র-ছাত্রীরা গ্রুপটির সাথে ভলান্টিয়ার হিসেবে সম্পৃক্ত হয়ে করোনা ভাইরাস হতে রক্ষা পেতে সচেতনতা মূলক কার্যক্রমের পাশাপাশি অসহায় ও দুস্থ মানুষদের নাম সংগ্রহ ও তাদের বাসায় বাসায় খাদ্য সহায়তা গুলো সামাজিক দুরুত্ব নিশ্চিত করে পৌছে দিচ্ছে।

গ্রুপটির এডমিন সাউথ ইস্ট ব্যাংক লিমিটেডের ব্যাংক কর্মকর্তা জনাব ডি. এম. শফিকুল ইসলাম শাহিন জানান, আমরা দেশের বিভিন্ন প্রান্তে থেকেও ব্যস্ততার মধ্যে ইউনিয়নটির নদী ভাংগা গ্রাম গুলোর পাশাপাশি অন্যান্য ওয়ার্ডের লোকজনের খোজ খবর রেখে আসছি।

তাছাড়া করোনাকালীন দুর্যোগের সময়ে যাতে ইউনিয়নের কেউ না খেয়ে কষ্ট পায় সে জন্য সমাজে নানা শ্রেনীর মানুষদের সহায়তায় ৬৭ টি পরিবারকে জরুরী ভিত্তিতে ইতোমধ্যে খাদ্য সহায়তা করেছি এবং পবিত্র ঈদ উল ফিতরের আগেই ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে অতি দরিদ্র দুইশত দরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার প্রদান করতে পারব বলে আমরা আশা করছি।

শ্রীনগরশ্রীনগর সিরাজদিখানসিরাজদিখান টংগিবাড়ীটংগিবাড়ী সদরসদর গজারিয়াগজারিয়া লৌহজংলৌহজং মুন্সিগঞ্জ