১২ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
রবিবার | ভোর ৫:০২
এসএসসি পরীক্ষা দেয়া হলো না আরাফাতের, পদ্মায় ডুবে গেল প্রাণ
খবরটি শেয়ার করুন:
31

মুন্সিগঞ্জ, ৩১ মার্চ ২০২৬, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জের মাওয়ায় পদ্মা সেতুর ৪নং পিলারের কাছে বন্ধুদের সঙ্গে গোসল করতে নেমে নিখোঁজ এসএসসি পরীক্ষার্থী আরাফাত হোসেনের (১৬) মরদেহ দুইদিন পর নদীতে ভেসে উঠেছে।

মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, মঙ্গলবার সকাল ৮টায় স্থানীয়দের কাছে খবর পেয়ে মাওয়া এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

তিনি জানান, গত ২৯ মার্চ দুপুরে আরাফাতসহ চার বন্ধু মাওয়া এলাকায় পদ্মা নদীতে গোসল করতে নামে। এ সময় তিনজন সাঁতরে তীরে উঠতে পারলেও আরাফাত নিখোঁজ হয়ে যায়।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার অভিযান শুরু করে। এদিকে উদ্ধার করা মরদেহটি স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।