এমপি নির্বাচনে মুন্সিগঞ্জ ১ ও ২ নং আসনে এনসিপির প্রার্থী ঘোষণা
মুন্সিগঞ্জ, ১০ ডিসেম্বর ২০২৫, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ১২৫টি আসনে প্রার্থী ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
আজ (বুধবার, ১০ ডিসেম্বর) দলের কার্যালয়ে প্রার্থীদের নাম ঘোষণা করা হয়।
এতে মুন্সিগঞ্জ ১ (সিরাজদিখান-শ্রীনগর) আসনে মনোনয়ন পেয়েছেন সিরাজদিখান উপজেলা এনসিপির প্রধান সমন্বয়কারী আলী নেওয়াজ ও মুন্সিগঞ্জ ২ (টংগিবাড়ী-লৌহজং) আসনে মনোনয়ন পেয়েছেন জেলা শাখার প্রধান সমন্বয়কারী মাজেদুল ইসলাম।
দলটি জানায়, পরবর্তীতে বাকি আসনের প্রার্থীদের নাম ঘোষণা করা হবে। তবে দলটি প্রার্থীদের চূড়ান্ত করার ক্ষেত্রে পরিবারকেন্দ্রিক নেতৃত্বকে চ্যালেঞ্জ জানিয়ে ‘রাষ্ট্র সংস্কার পন্থি, পেশাজীবী, শিক্ষিত ও নীতিনিষ্ঠ তরুণদের প্রাধান্য দিয়েছে।
গত ৬ নভেম্বর মনোনয়ন ফরম বিক্রি শুরু করলেও মনোনয়নপ্রত্যাশীদের আগ্রহ বিবেচনায় ২০ নভেম্বর পর্যন্ত সময় বাড়ানো হয়। এসময় ১ হাজার ৪৮৪টি মনোনয়ন ফরম বিক্রি করে তারা।


