এনসিপি’র ১৮ সদস্যের মুন্সিগঞ্জ জেলা সমন্বয়ক কমিটি
384

মুন্সিগঞ্জ, ৫ জুন ২০২৫, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)

আগামী ৩ মাস অথবা আহবায়ক কমিটি গঠনের পূর্ব পর্যন্ত মুন্সিগঞ্জ জেলায় ১৬ সদস্যের সমন্বয়ক কমিটি ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এতে প্রধান সমন্বয়কারী করা হয়েছে মাজেদুল ইসলামকে।

গতকাল বুধবার রাতে এনসিপির ভেরিফায়েড পেজে দলটির সদস্য সচিব আখতার হোসেন ও মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ স্বাক্ষরিত স্মারক প্রকাশ করা হয়।

এতে যুগ্ম সমন্বয়কারী করা হয়েছে এক নারীসহ সাতজনকে। তারা হলেন- ফারজানা আক্তার, এডভোকেট মারুফ হাসান মন্টি, আল-মাহবুব রবিন, সেলিম মাহমুদ, শাহ আলম লিটন, মুহাম্মদ জাহাঙ্গীর আলম জুয়েল ও সাখাওয়াত মুরসালিন।

সদস্য করা হয়েছে ১০ জনকে। তারা হলেন- গাজী আব্দুল আলিম, আলী নেওয়াজ, লাবনী (নিঝুম), ইশতিয়াক আহমেদ, মিতালি ইসলাম মিতু, হাসানুল ইসলাম, নাজিম উদ্দিন, মো. জুবায়ের, অ্যাডভোকেট মেহেদী হাসান, মো. মামুন হোসেন।

শ্রীনগরশ্রীনগর সিরাজদিখানসিরাজদিখান টংগিবাড়ীটংগিবাড়ী সদরসদর গজারিয়াগজারিয়া লৌহজংলৌহজং মুন্সিগঞ্জ