উত্তরায় দুই তাইওয়ানি নাগরিকের ওপর হামলা
119

এবার রাজধানীর উত্তরায় তাইওয়ানের দুই নাগরিকের ওপর হামলার ঘটনা ঘটেছে। আহত দুই তাইওয়ানি নাগরিককে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। তবে তাদের নাম-পরিচয় এখনও জানা যায়নি। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে বলে দাবি করেছে পুলিশ। শুক্রবার বিকালে এই ঘটনা ঘটে।

পুলিশ জানিয়েছে, তিন দুর্বৃত্ত বাসায় ঢুকে ওই তাইওয়ানি দম্পতির ওপর হামলা চালায়।

ব্যবসায়িক লেনদেন সংক্রান্ত বিরোধে এ হামলার ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

গত ২৮ সেপ্টেম্বর সন্ধ্যায় গুলশান-২ এ ইতালীয় নাগরিক তাবেলা সিজার এবং ৩ অক্টোবর রংপুরে জাপানি নাগরিক কুনিও হোশি দুর্বৃত্তদের হামলায় নিহত হন। দুই বিদেশি নাগরিক হত্যার পর যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যসহ বিভিন্ন দূতাবাস তাদের নাগরিকদের বাংলাদেশে চলাচলে সতর্কতা জারি করে।

শ্রীনগরশ্রীনগর সিরাজদিখানসিরাজদিখান টংগিবাড়ীটংগিবাড়ী সদরসদর গজারিয়াগজারিয়া লৌহজংলৌহজং মুন্সিগঞ্জ