ইব্রাহিম খলিল পুনরায় সভাপতি, মুন্সিগঞ্জ জেলা ইসলামী ছাত্র আন্দোলনের নতুন কমিটি গঠন
মুন্সিগঞ্জ, ২১ ডিসেম্বর ২০২৫, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জ জেলা ইসলামী ছাত্র আন্দোলনের ২০২৫-২৬ সেশনের ১ বছর মেয়াদি নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে পুনরায় সভাপতি নির্বাচিত হয়েছেন ইব্রাহিম খলিল। কমিটির সহ সভাপতি হয়েছেন শাহরিয়ার অনিক এবং সাধারণ সম্পাদক হয়েছেন মুজাহিদুল ইসলাম (জান্নাতুল)।
গত শনিবার (২০ ডিসেম্বর) সন্ধ্যা ৬টায় সদর উপজেলার রামপাল ইউনিয়নের সিপাহীপাড়ায় সংগঠনের জেলা কার্যালয় মিলনায়তনে এক অনুষ্ঠানের মাধ্যমে এই কমিটি ঘোষণা করা হয়।
সংগঠন সূত্রে জানা গেছে, নবনির্বাচিত সভাপতি ইব্রাহিম খলিল সরকারি হরগঙ্গা কলেজের অনার্স বাংলা বিভাগে অধ্যায়নরত। সহ-সভাপতি শাহরিয়ার অনিকও একই কলেজে অধ্যায়নরত ইসলামের ইতিহাস ও সংস্কৃতি ডিপার্টমেন্টের ছাত্র এবং সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম রণদা প্রসাদ সাহা বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নরত।
কমিটি ঘোষণায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় সহকারী মহাসচিব ইঞ্জিনিয়ার কে এম আতিকুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ মুন্সিগঞ্জ জেলা শাখার সহ সভাপতি হাজী মোহাম্মদ ফারুখ হাওলাদার, দাওয়া ও প্রচার সম্পাদক গাজী জসিমউদদীন এবং ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক মুহাম্মদ শামীম হোসাইন।
অনুষ্ঠানে জেলার বিভিন্ন উপজেলা ও কলেজের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


