১৯শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
বৃহস্পতিবার | দুপুর ১:১৪
ইংরেজি বক্তব্যে মুন্সিগঞ্জের জয়জয়কার: ঢাকা বিভাগে শ্রেষ্ঠত্ব অর্জন করলেন মাদ্রাসা ছাত্র শামিম
খবরটি শেয়ার করুন:
193

মুন্সিগঞ্জ, ১৯ জানুয়ারি ২০২৬, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)

জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬-এর ঢাকা বিভাগীয় পর্যায়ে ইংরেজি বক্তব্য (ঘ-গ্রুপ) প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেছেন মুন্সিগঞ্জের কৃতি শিক্ষার্থী মো. শামিম শিকদার।

সিরাজদিখান উপজেলার ইসলামপুর কামিল মাদ্রাসার এই শিক্ষার্থীর অসামান্য সাফল্যে জেলাজুড়ে প্রশংসার জোয়ার বইছে।

গত বৃহস্পতিবার ঢাকার মোহাম্মদপুর মহিলা কলেজে অনুষ্ঠিত ঢাকা বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশ নিয়ে শামিম এই গৌরব অর্জন করেন। বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ হওয়ার ফলে তিনি এখন জাতীয় পর্যায়ের চূড়ান্ত প্রতিযোগিতায় মুন্সিগঞ্জ জেলার হয়ে প্রতিনিধিত্ব করবেন।

ইসলামপুর কামিল মাদ্রাসার এই শিক্ষার্থীর এমন সাফল্যে উচ্ছ্বসিত মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীরা।

তারা জানান, শামিম শিকদারের এই অর্জন প্রমাণ করে মাদ্রাসার শিক্ষার্থীরা সাধারণ শিক্ষার পাশাপাশি আধুনিক ও আন্তর্জাতিক ভাষা চর্চায়ও সমান পারদর্শী।

সাফল্যের প্রতিক্রিয়ায় শামিম শিকদার জানান, উপজেলা ও জেলা পর্যায়ের ধাপ পেরিয়ে বিভাগীয় পর্যায়ে প্রথম হওয়া তার জন্য অনেক বড় প্রাপ্তি। জাতীয় পর্যায়েও যেন তিনি মাদ্রাসার সুনাম ও মুন্সিগঞ্জের মুখ উজ্জ্বল করতে পারেন, সেজন্য তিনি সকলের কাছে দোয়া চেয়েছেন।