৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
শুক্রবার | রাত ১:৫৫
আমার বিক্রমপুরে ভিডিও প্রচার: তারা মিয়া-মমতাজের বয়স্ক ভাতা নিশ্চিত করলো প্রশাসন, দেয়া হলো বাজার
খবরটি শেয়ার করুন:
46

মুন্সিগঞ্জ, ২৭ ফেব্রুয়ারি ২০২৬, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জ থেকে প্রকাশিত ঢাকা বিভাগের সবচেয়ে জনপ্রিয় অনলাইন পত্রিকা আমার বিক্রমপুরের ফেসবুক পেজে ‘ইফতার হয় ভাত আর মরিচ ডলা দিয়ে- ছেলে মেয়ে নেই | মুন্সিগঞ্জের মমতাজ-তারা মিয়ার জীবন সংগ্রামের গল্প’ শিরোনামে ভিডিও প্রতিবেদন প্রকাশের পর মুন্সিগঞ্জ জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফীর নির্দেশনায় এক মাসের বাজার নিয়ে পাশে দাড়িয়েছে সদর উপজেলা প্রশাসন।

গতকাল বৃহস্পতিবার বিকালে ভিডিওটি ফেসবুকে প্রচার হয়। পরে রাতে তারা মিয়া ও মমতাজ বেগমের বাড়িতে ছুটে যান পঞ্চসার ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ কবীর হোসেন।

তিনি জানান, আমার বিক্রমপুরে ভিডিও সংবাদ প্রচারের পর জেলা প্রশাসকের নির্দেশনায় সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মাসুদুর রহমান তাৎক্ষণিকভাবে প্রবীণ দম্পতি তারা মিয়া (৮০) ও মমতাজ বেগম (৬৫)-এর বিষয়ে ব্যবস্থা গ্রহণ করেন। আমরা আপাতত এক মাসের বাজার করে দিয়েছি এবং বয়স্ক ভাতা প্রাপ্তির বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

এছাড়া সদর উপজেলা নির্বাহী অফিসার আশ্বস্ত করেছেন যে, পরবর্তীতে তাদের আবাসন ও সার্বিক জীবনযাত্রার মানোন্নয়নে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

প্রচারিত ভিডিও: 

এছাড়াও ভিডিওটি প্রচারের পর দেশ ও বিদেশ থেকে একাধিক ব্যক্তি তারা মিয়া-মমতাজ দম্পতির জন্য সাহায্য-সহযোগিতা পাঠাতে শুরু করেছেন।

আমার বিক্রমপুরের পক্ষ থেকে সর্বোচ্চ স্বচ্ছতা নিশ্চিত করতে তারা কখনোই জনসাধারণের কাছে কোনো ধরনের আর্থিক সহায়তা সরাসরি আহ্বান করে না। উল্লেখিত দম্পতি মোবাইল ফোন ব্যবহার করেন না। তাই কেউ যদি তাদের সহযোগিতা করতে চান, অনুগ্রহ করে (প্রতিবেশীর মাধ্যমে) এই নম্বরে যোগাযোগ করুন—
০১৯১৪৩০৬৯৫০

যোগাযোগের পর সরাসরি তাদের বাসায় গিয়ে সহায়তা প্রদান করার অনুরোধ রইলো।

ফেইসবুকে আমরা
ইউটিউবে আমরা