আন্তঃ উপজেলা ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন: সদর উপজেলার জয়
মুন্সিগঞ্জ, ২৮ জুলাই ২০২৫, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর) আজ সোমবার বিকাল সাড়ে ৩টায় মুন্সিগঞ্জ শহরের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে জুলাই গণঅভ্যুত্থান ২০২৫ উদযাপন উপলক্ষ্যে ‘আন্তঃ উপজেলা ফুটবল টুর্নামেন্ট’ এর উদ্বোধন করেন জেলা প্রশাসক ফাতেমা তুল জান্নাত। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ মুছাব্বেরুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসারবৃন্দ, শহিদ পরিবারের সদস্যগণ, জেলা প্রশাসন, জেলা যুব উন্নয়ন অধিদপ্তর, জেলা ক্রীড়া কার্যালয়, জেলা ক্রীড়া সংস্থাসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ এবং দর্শনার্থীগণ। উদ্বোধনী ম্যাচে মুন্সিগঞ্জ সদর উপজেলা ও টংগিবাড়ী উপজেলার মাঠের লড়াইয়ের মাধ্যমে জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত টুর্নামেন্টটির আনুষ্ঠানিক সূচনা হয়। উক্ত ম্যাচে সদর উপজেলা ১-০ গোলে জয় লাভ...
157
মুন্সিগঞ্জ, ২৮ জুলাই ২০২৫, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)
আজ সোমবার বিকাল সাড়ে ৩টায় মুন্সিগঞ্জ শহরের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে জুলাই গণঅভ্যুত্থান ২০২৫ উদযাপন উপলক্ষ্যে ‘আন্তঃ উপজেলা ফুটবল টুর্নামেন্ট’ এর উদ্বোধন করেন জেলা প্রশাসক ফাতেমা তুল জান্নাত।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ মুছাব্বেরুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসারবৃন্দ, শহিদ পরিবারের সদস্যগণ, জেলা প্রশাসন, জেলা যুব উন্নয়ন অধিদপ্তর, জেলা ক্রীড়া
কার্যালয়, জেলা ক্রীড়া সংস্থাসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ এবং দর্শনার্থীগণ।
উদ্বোধনী ম্যাচে মুন্সিগঞ্জ সদর উপজেলা ও টংগিবাড়ী উপজেলার মাঠের লড়াইয়ের মাধ্যমে জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত টুর্নামেন্টটির আনুষ্ঠানিক সূচনা হয়। উক্ত ম্যাচে সদর উপজেলা ১-০ গোলে জয় লাভ করে।


