১৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
সোমবার | রাত ৮:০১
আত্মীয়ের সাথে প্রেম, বাড়িতে না মানায় আত্মহত্যা
খবরটি শেয়ার করুন:
78

মুন্সিগঞ্জ, ২৯ ডিসেম্বর, ২০২০, বিশেষ প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জে আত্মীয়ের সাথে প্রেমের সম্পর্ক বাড়িতে না মানায় গলায় ফাস দিয়ে এক কিশোর আত্মহত্যা করেছে।

গতকাল সোমবার (২৯ ডিসেম্বর) মুন্সিগঞ্জের টংগিবাড়ী উপজেলার পলাশপুর গ্রাম থেকে মিসাল বেপারী (২০) নামে এক ছাত্রদল নেতার ঝুলন্ত লাশ উদ্ধার করে স্থানীয় থানা পুলিশ।

রাত ৯ টার দিকে উপজেলার পলাশপুর গ্রামের নিজ বাড়ির বসতঘর থেকে তার লাশ উদ্ধার করা হয়।

নিহত মিসাল উপজেলার বিক্রমপুর টংগিবাড়ী ডিগ্রী কলেজ ছাত্রদলের যুগ্ন আহ্বায়ক ও স্থানীয় সৌদি প্রবাসী মহিউদ্দিন বেপারীর ছেলে।

নিহতের পরিবার সুত্রে জানা গেছে, মিসালের সাথে ঢাকা জেলার এক নিকট আত্মীয়ের মেয়ের সাথে প্রেমের সম্পর্ক চলছিলো৷ সম্প্রতি প্রেমের বিষয়টি দুই পরিবারের মধ্যে জানাজানি হলে দুই পরিবারের মধ্যে সম্পর্কের টানাপোড়নের সৃষ্টি হয়। এই ঘটনাকে কেন্দ্র করেই মিসাল আত্মহত্যা করতে পারে। তবে মৃত্যুর সঠিক কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।

টংগিবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ জানান, খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরন করা হয়েছে। ময়নাতদন্ত শেষে বিস্তারিত বলা যাবে।

ফেইসবুকে আমরা
ইউটিউবে আমরা