১৪ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
শনিবার | দুপুর ১২:১৫
আজ রাত ১২টা থেকে ১২ ফেব্রুয়ারি রাত ১২টা পর্যন্ত মুন্সিগঞ্জ জেলায় সকল মোটরসাইকেল চলাচল নিষিদ্ধ
খবরটি শেয়ার করুন:
152

মুন্সিগঞ্জ, ১০ ফেব্রুয়ারি ২০২৬, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানের লক্ষ্যে আজ মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) মধ্যরাত ১২টা থেকে আগামী বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাত ১২টা পর্যন্ত মুন্সিগঞ্জ জেলার অভ্যন্তরে সকল ধরনের মোটরসাইকেল চলাচল নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। এর ব্যত্যয় ঘটলে ব্যবস্থা নেবে আইনশৃঙ্খলা বাহিনী।

জেল রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী গত ৩ ফেব্রুয়ারি গণবিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দিয়েছেন।

মোটরসাইকেল ছাড়াও ১১ ফেব্রুয়ারি বুধবার মধ্যরাত ১২টা থেকে ১২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার মধ্যরাত ১২টা পর্যন্ত ট্যাক্সি ক্যাব, পিকআপ, মাইক্রোবাস ও ট্রাক চলাচলের উপরও এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে।

তবে, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সশস্ত্র বাহিনী, প্রশাসন ও অনুমতিপ্রাপ্ত পর্যবেক্ষক; জরুরি সেবা কাজে নিয়োজিত যানবাহন এবং ঔষধ, স্বাস্থ্য-চিকিৎসা ও অনুরূপ কাজে ব্যবহৃত দ্রব্যাদি ও সংবাদপত্র বহনকারী সকল ধরণের যানবাহন; আত্মীয়-স্বজনের জন্য বিমানবন্দরে যাওয়া, বিমানবন্দর হতে যাত্রী বা আত্মীয়-স্বজনসহ নিজ বাসস্থানে অথবা আত্মীয়-স্বজনের বাসায় ফিরে যাওয়ার জন্য ব্যবহৃত যানবাহন (টিকেট বা অনুরূপ প্রমাণ প্রদর্শন) এবং দূরপাল্লার যাত্রী বহনকারী অথবা দূরপাল্লার যাত্রী হিসেবে স্থানীয় পর্যায়ে যাতায়াতের জন্য যে কোন যানবাহন; রিটার্নিং অফিসারের অনুমোদন ও গাড়িতে স্টিকার প্রদর্শন সাপেক্ষে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর জন্য ১টি, প্রতিদ্বন্দ্বী প্রার্থীর নির্বাচনি এজেন্ট (যথাযথ নিয়োগপত্র/ পরিচয়পত্র থাকা সাপেক্ষে) এর জন্য ১টি গাড়ি (জীপ,কার মাইক্রোবাস ইত্যাদি ছোট আকৃতির যানবাহন); নির্বাচন কমিশন/রিটার্নিং অফিসারের অনুমোদন সাপেক্ষে সাংবাদিক, পর্যবেক্ষক অথবা জরুরি কোন কাজে ব্যবহৃত যানবাহন/মোটর সাইকেল; নির্বাচন কমিশনের অনুমোদন সাপেক্ষে নির্বাচনি কাজে নিয়োজিত কর্মকর্তা/কর্মচারি অথবা অন্য কোন ব্যক্তির জন্য মোটর সাইকেল; টেলিযোগাযোগ সেবাকে জরুরি সেবা হিসেবে বিবেচনা করে বিটিআরসি এবং বিটিআরসি হতে লাইসেন্সপ্রাপ্ত প্রতিষ্ঠানসমূহের যানবাহন; এবং জাতীয় মহাসড়ক (Highways), বন্দর ছাড়াও আন্তঃজেলা বা মহানগর থেকে বাহির বা প্রবেশের জন্য গুরুত্বপূর্ণ সড়ক, মহাসড়ক ও প্রধান প্রধান রাস্তার সংযোগ সড়ক বা উক্তরূপ সকল রাস্তায় চলাচলের অনুমতির ক্ষেত্রে স্থানীয় প্রশাসন এবং রিটার্নিং অফিসার ও জেলা ম্যাজিস্ট্রেটকে অবহিত করতে হবে।