আইনশৃঙ্খলা রক্ষায় র‌্যাব সফল-প্রধানমন্ত্রী
133

জঙ্গি সংগঠনের শীর্ষ নেতাদের গ্রেফতার করা থেকে শুরু করে সম্প্রতি সিলেটের আতিয়া মহলকে সাহসিকতার সঙ্গে বিস্ফোরকমুক্ত করতে সহায়তা করায় র‌্যাবের ভূয়সী প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কুর্মিটোলায় র‌্যাবের সদর দফতরে আয়োজিত এ বাহিনীর প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধানমন্ত্রী র‌্যাবের বিভিন্ন সফল অভিযান ও অপরাধ দমনে তাদের ভূমিকার প্রশংসা করেছেন।

তিনি বলেন, ‘র‌্যাব সুন্দরবনের দস্যুদের আত্মসমর্পণ করিয়ে সুন্দরবন নিরাপদ করেছে। উত্তরাঞ্চলে চরমপন্থীদের গ্রেফতার করে বিচারের মুখোমুখি করেছে। অপহরণের পর মুক্তিপণ আদায়কারী চক্র দমনে র‌্যাব কাজ করছে।’

শিশু ও মানবপাচারের বিরুদ্ধে সাহসী ভূমিকা রেখেছে র‌্যাব উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, বহু শিশু উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেছে তারা।

প্রধানমন্ত্রী বলেন, জঙ্গিবাদ বা চরমপন্থার সঙ্গে সম্পৃক্তরা স্বাভাবিক জীবনে আসতে চাইলে তাদের জীবন-জীবিকার সুযোগ করে দিতে হবে।

শ্রীনগরশ্রীনগর সিরাজদিখানসিরাজদিখান টংগিবাড়ীটংগিবাড়ী সদরসদর গজারিয়াগজারিয়া লৌহজংলৌহজং মুন্সিগঞ্জ