অামাদের সন্তানেরা সুশিক্ষায় গড়ে উঠলে তার সুফল অামরাই পাবো-মৃণাল
অাওয়ামী লীগের সম্পাদকমন্ডলীর সদস্য ও মুন্সিগঞ্জ-৩ অাসনের সংসদ সদস্য মৃণাল কান্তি দাস বলেছেন, অামাদের সন্তানের জন্য সুশিক্ষা নিশ্চিত করতে পারলে তার সুফল অামরাই ভোগ করতে পারবো। অাজকের শিক্ষার্থীরাই অাগামী প্রজন্মের হাতিয়ার হবে। কোনভাবে সুশিক্ষার বিচ্যুতি ঘটলে তার প্রভাব রাষ্ট্রীয়ভাবে পড়বে। অার এজন্য অভিভাবকদের সন্তানের পেছনে সময় ব্যয় করতে হবে। মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) রামপাল এন বি এম উচ্চ বিদ্যালয়ের ৮৫ তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি সাংসদ মৃণাল এসময় অারও বলেন, ছোট বেলা থেকেই সন্ত্রাস ও মাদক থেকে দূরে থাকতে হবে। সন্ত্রাস ও মাদক হচ্ছে এই বয়সের প্রধান শত্রু।...
67
অাওয়ামী লীগের সম্পাদকমন্ডলীর সদস্য ও মুন্সিগঞ্জ-৩ অাসনের সংসদ সদস্য মৃণাল কান্তি দাস বলেছেন, অামাদের সন্তানের জন্য সুশিক্ষা নিশ্চিত করতে পারলে তার সুফল অামরাই ভোগ করতে পারবো। অাজকের শিক্ষার্থীরাই অাগামী প্রজন্মের হাতিয়ার হবে। কোনভাবে সুশিক্ষার বিচ্যুতি ঘটলে তার প্রভাব রাষ্ট্রীয়ভাবে পড়বে। অার এজন্য অভিভাবকদের সন্তানের পেছনে সময় ব্যয় করতে হবে।
মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) রামপাল এন বি এম উচ্চ বিদ্যালয়ের ৮৫ তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি সাংসদ মৃণাল এসময় অারও বলেন, ছোট বেলা থেকেই সন্ত্রাস ও মাদক থেকে দূরে থাকতে হবে। সন্ত্রাস ও মাদক হচ্ছে এই বয়সের প্রধান শত্রু। সন্ত্রাসী ও মাদককে ঘৃণা করা শিখতে হবে।


