মুন্সিগঞ্জে আলুর বাম্পার ফলন, তবুও হতাশ চাষিরা
গত ২-৩ দশকে উচ্চফলনশীল জাতসমূহের চাষ ও উৎপাদনের জন্য প্রয়োজনীয় পরিবেশ থাকায় বাংলাদেশে আলু উৎপাদনের পরিমাণ বৃদ্ধি পেয়েছে। দেশের এক তৃতীয়াংশ আলু উৎপাদন হয় মুন্সিগঞ্জে। চলতি মৌসুমে ৬ উপজেলার বিস্তীর্ণ আলু উৎপাদিত জমিগুলোতে আলু উত্তোলন ও আলু সংরক্ষণে ব্যস্ত সময় কাটাচ্ছে স্থানীয় কৃষকসহ সংশ্লিষ্টরা। তবে বাম্পার ফলন হওয়া সত্ত্বেও দাম কম ও আলুর আকৃতি ছোট হওয়ায় বিপাকে পড়েছেন কৃষকসহ সংশ্লিষ্টরা। ফলনের তুলনায় আশানুরূপ দাম না পাওয়ায় হতাশায় ভুগছেন অধিকাংশ চাষি। এই অঞ্চলে আলু উত্তোলন করা হয় ফেব্রুয়ারির শেষ কিংবা মার্চের শুরুতে। আর মার্চের মাঝামাঝি সময় থেকে আলু কোল্ডস্টোরাইজ করা হয়। চলতি মৌসুমে মুন্সিগঞ্জ জেলায় ৩৯ হাজার ৩০০ হেক্টর জমিতে আলু...
147
গত ২-৩ দশকে উচ্চফলনশীল জাতসমূহের চাষ ও উৎপাদনের জন্য প্রয়োজনীয় পরিবেশ থাকায় বাংলাদেশে আলু উৎপাদনের পরিমাণ বৃদ্ধি পেয়েছে।
দেশের এক তৃতীয়াংশ আলু উৎপাদন হয় মুন্সিগঞ্জে। চলতি মৌসুমে ৬ উপজেলার বিস্তীর্ণ আলু উৎপাদিত জমিগুলোতে আলু উত্তোলন ও আলু সংরক্ষণে ব্যস্ত সময় কাটাচ্ছে স্থানীয় কৃষকসহ সংশ্লিষ্টরা। তবে বাম্পার ফলন হওয়া সত্ত্বেও দাম কম ও আলুর আকৃতি ছোট হওয়ায় বিপাকে পড়েছেন কৃষকসহ সংশ্লিষ্টরা। ফলনের তুলনায় আশানুরূপ দাম না পাওয়ায় হতাশায় ভুগছেন অধিকাংশ চাষি।
এই অঞ্চলে আলু উত্তোলন করা হয় ফেব্রুয়ারির শেষ কিংবা মার্চের শুরুতে। আর মার্চের মাঝামাঝি সময় থেকে আলু কোল্ডস্টোরাইজ করা হয়।
চলতি মৌসুমে মুন্সিগঞ্জ জেলায় ৩৯ হাজার ৩০০ হেক্টর জমিতে আলু আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হলেও ৩৮ হাজার ৮৫৫ হেক্টর জমিতে আলু আবাদ করা হয়।





