হায়েস গাড়িতে নিয়ে যাচ্ছিলেন গাঁজা, ধরা পড়লেন ডিবির হাতে
মুন্সিগঞ্জ, ৬ অক্টোবর ২০২৫, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জের গজারিয়ায় ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের ভবেরচর বাসস্ট্যান্ড এলাকায় হায়েস গাড়িতে তল্লাশি চালিয়ে ৫কেজি গাঁজাসহ দুইজনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এসময় গাড়িটি জব্দ করা হয়।
রোববার দিনগত রাত আড়াইটার দিকে ভবেরচর বাসস্ট্যান্ড সংলগ্ন ফুট ওভার ব্রীজের নিচে যাত্রী ছাউনীর সামনে থেকে এসব উদ্ধার হয়।
জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মুহাম্মদ কাজী হুমায়ুন রশীদ প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
গ্রেপ্তারকৃতরা হলেন- নারায়ণগঞ্জের সোনারগাঁও এলাকার মৃত মজিবুর রহমানের পুত্র মো. মাহামুদুল হাসান শিবলী (২৩) ও সুনামগঞ্জ জেলার বালীকান্দি এলাকার ইমতিয়াজ আলীর পুত্র মো. ইমন।
অতিরিক্ত পুলিশ সুপার জানান, ৫ কেজি গাঁজা, যার বাজার মূল্য প্রায় এক লক্ষ টাকা ও অভিযুক্তদের ব্যবহৃত ১ টি হায়েস গাড়ি উদ্ধারের ঘটনায় গজারিয়া থানায় মামলা দায়ের প্রক্রিয়াধীন।


