সিরাজদিখানে ৯ হাজার ৩০০ হেক্টর জমিতে আলু আবাদ
137

মুন্সিগঞ্জ জেলার আলু উৎপাদনকারী উপজেলা সিরাজদিখান। গোটা জনপদে এখন কীটনাশক ও পানি দিয়ে গাছের পরিচর্যায় ব্যস্ত কৃষকরা।

এ উপজেলার প্রধান অর্থকরী ফসল আলু। তাই সিরাজদিখানে এবার ৯ হাজার ৩০০’শত হেক্টর জমিতে আলু আবাদ হয়েছে।

কিন্তু এবার জমি থেকে পানি নামতে দেরি হওয়ায় আগাম আলু চাষ ব্যাহত হয়।

মার্চ মাসের প্রথম সপ্তাহের থেকে আলু উত্তোলন শুরু করতে পারবেন বলে আশা করছেন কৃষকরা।

ইতোমধ্যে বাজারে আগাম জাতের আলু পাওয়াও যাচ্ছে।

এ বিষয়ে উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, আবহাওয়া অনুকুলে থাকায় গত বছরের তুলনায় এ বছর আলুর গাছ ভাল রয়েছে । এবার আলু রোপন করা হয়েছে ৯ হাজার ৩০০ হেক্টর। তিনি জানান, কীটনাশক এর দাম কম থাকায় চাষিরা ভালো ভাবে পরিচর্যা করতে পারছে। তবে সিরাজদিখান এলাকায় কিছু কিছু জমিতে আলু গাছে জটলা ধরেছে। তিনি বলেন মার্চের প্রথম দিক থেকেই আলু উত্তোলন করা যাবে।

শ্রীনগরশ্রীনগর সিরাজদিখানসিরাজদিখান টংগিবাড়ীটংগিবাড়ী সদরসদর গজারিয়াগজারিয়া লৌহজংলৌহজং মুন্সিগঞ্জ