সিরাজদিখানে জমি সংক্রান্ত বিরোধের জের দু’পক্ষের সংঘর্ষে আহত ৭
২৩৬

মুন্সিগঞ্জ, ৯ জানুয়ারি, ২০২১, সিরাজদিখান প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জের সিরাজদিখানে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের ৭ জন আহত হয়েছে।

আজ শনিবার সকাল সাড়ে ৯ টায় উপজেলার বালুচর ইউনিয়নের চর পানিয়া গ্রামে এ ঘটনা ঘটে। খবর পেয়ে সিরাজদিখান থানা পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদেরকে উদ্ধার করে ঢাকা ও বিভিন্ন হাসপালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, চর পানিয়া গ্রামের মো.রমজান মুন্সীর সাথে তার চাচাতো ভাই সাহাবুদ্দিন মুন্সীর সাথে সম্পত্তি ভাগাভাগি নিয়ে বিরোধ চলে আসছে দীর্ঘদিন যাবৎ। গতকাল সেই সম্পত্তির ভাগ ভাটোয়ারা নিয়ে উভয় পক্ষ লাঠিসোটা ও দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এতে উভয় পক্ষের কমপক্ষে ৭ জন আহত হয়।

সিরাজদিখান থানার ওসি এসএম জালালউদ্দিন নিশ্চিত করে জানান, জমি সংক্রান্ত বিরোধের জেরে দু’পক্ষের মধ্যে সামান্য মারামারি হয়েছে। পুলিশ গিয়ে পরিস্থিতি শান্ত করেছে। এখনো কোন পক্ষ অভিযোগ করেনি। অভিযোগ পেলে ব্যবস্থা নিব ।

শ্রীনগরশ্রীনগর সিরাজদিখানসিরাজদিখান টংগিবাড়ীটংগিবাড়ী সদরসদর গজারিয়াগজারিয়া লৌহজংলৌহজং মুন্সিগঞ্জ