শ্রীনগরে অস্রসহ সাজাপ্রাপ্ত অাসামী গ্রেফতার
139

রুবেল ইসলাম তাহমিদঃ মুন্সিগঞ্জের শ্রীনগরের বাঘরা এলাকা থেকে অস্ত্র ও গুলিসহ আবুল কালাম নামের এক র্শীষ সন্ত্রাসীকে আটক করেছে শ্রীনগর থানা পুলিশ।

রোববার দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে শ্রীনগর উপজেলার বাঘরা ইউনিয়নের মধ্য বাঘরা এলাকার আবুল কালাম এর নিজ বাড়িতে অভিযান চালিয়ে একটি বিদেশী রিভলবার ও ৬ রাউন্ড গুলিসহ তাকে গ্রেফতার করা হয়।

শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম আলমগীর হোসেন জানান, গোপন সংবাদের ভিক্তিতে রোববার দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে এস আই মোহাম্মদ আলী জিন্নাহর নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
সে শ্রীনগর উপজেলার মধ্য বাঘরা এলাকার মৃত তাইজ উদ্দিনের ছেলে।

তিনি আরো জানান, র্শীর্ষ সন্ত্রাসী আবুল কালাম ২০১০ সালের ডাকাতি মামলার ৬ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী। এছাড়াও তার বিরুদ্ধে হত্যা,ডাকাতি ও অস্ত্র মামলাসহ ৬ টি মামলা রয়েছে।

শ্রীনগরশ্রীনগর সিরাজদিখানসিরাজদিখান টংগিবাড়ীটংগিবাড়ী সদরসদর গজারিয়াগজারিয়া লৌহজংলৌহজং মুন্সিগঞ্জ