শিক্ষার্থীদের শৃঙ্খলায় আরও কঠোর অবস্থানে হরগঙ্গা কতৃপক্ষ, এলো নতুন পোষাক
৫৭

মুন্সিগঞ্জ, ১৭ নভেম্বর ২০২৬, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জের ঐতিহ্যবাহী সরকারি হরগঙ্গা কলেজের সার্বিক নিরাপত্তা ও শিক্ষার্থীদের শৃঙ্খলা বজায় রাখতে নতুন উদ্যোগ নিয়েছে কলেজ কর্তৃপক্ষ।

এর অংশ হিসেবে কলেজের নিরাপত্তাকর্মীদের জন্য নতুন পোশাকের ব্যবস্থা করা হয়েছে। নতুন পোশাকে নতুন রূপে দায়িত্ব পালন করছেন নিরাপত্তাকর্মীরা।

কলেজের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি শিক্ষার্থীদের মধ্যে শৃঙ্খলাবোধ বাড়াতে আরও কঠোর অবস্থান নেওয়ার কথা জানিয়েছে কর্তৃপক্ষ। কলেজ ক্যাম্পাসে নিয়মশৃঙ্খলা বজায় রাখা এবং শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানানো হয়েছে।

এ বিষয়ে সরকারি হরগঙ্গা কলেজের অধ্যক্ষ অধ্যাপক শামীম আহসান খান বলেন, শিক্ষার্থীদের মধ্যে শৃঙ্খলা বজায় রাখতে যা যা করণীয়, আমরা সব ধরনের ব্যবস্থা নেব। মুন্সিগঞ্জের একটি স্বনামধন্য প্রতিষ্ঠান হিসেবে ফলাফল ও শৃঙ্খলা—উভয় ক্ষেত্রেই আমরা সেরা হতে চাই। এটাই আমাদের লক্ষ্য।

কলেজের শিক্ষার পরিবেশ, নিরাপত্তা ও শৃঙ্খলা আরও উন্নত করতে কর্তৃপক্ষের এ উদ্যোগ ইতিবাচক ভূমিকা রাখবে বলে অভিভাবকরা প্রত্যাশা করছেন।

শ্রীনগরশ্রীনগর সিরাজদিখানসিরাজদিখান টংগিবাড়ীটংগিবাড়ী সদরসদর গজারিয়াগজারিয়া লৌহজংলৌহজং মুন্সিগঞ্জ