রাজবাড়ি জেলা থেকে মুন্সিগঞ্জ আদালতে অনলাইনে সাক্ষ্য গ্রহণ
149

মুন্সিগঞ্জ, ১৩ মে ২০২৫, শ্রীকান্ত দাস (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-৩ এ এক মাদক মামলার অনলাইনে সাক্ষ্য নিলেন বিচারক সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শহিদুল ইসলাম।

আজ মঙ্গলবার দুপুর ১২ টার দিকে বিচার আদালত চলাকালীন সময় মামলার বাদি পুলিশের এসআই তুষারের সাক্ষ্য গ্রহণ করেন বিচারক।

আদালত সূত্র জানায়, ২০২৩ সালের ৭ ফেব্রুয়ারি গজারিয়া থানার এক মাদক মামলায় বাদী হন পুলিশের উপপরিদর্শক তুষার। তিনি গজারিয়া থানায় কর্মরত ছিলেন। বর্তমানে তিনি রাজবাড়ি জেলার বালিয়াকান্দি থানায় কর্মরত আছেন। সরকারি কাজে ব্যস্ত থাকায় তিনি মুন্সিগঞ্জ আদালতে আসতে না পারায় মামলার বিচারকার্য সমাপ্ত করা সম্ভব হচ্ছে না।

আদালতের বিচারক বিচার প্রার্থীর ন্যায় বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে অনলাইনে (হোয়াটস অ্যাপ) এর মাধ্যমে মামলার বাদী পুলিশের উপপরিদর্শক তুষারের সাক্ষ্য গ্রহণ করেন। এসময় আদালতে আসা একাধিক বিচারপ্রার্থী ও আইনজীবীরা বিচারকের এমন কাজে সাধুবাদ জানান।

আদালতের বেঞ্চ সহকারি মো. রোবেল জানান, দীর্ঘদিন ধরে মামলাটি আদালতে বিচারাধীনে আছে। মামলা দ্রুত নিস্পত্তির লক্ষ্যে বিচারক আজ অনলাইনের মাধ্যমে মামলার বাদীর সাক্ষ্য গ্রহণ করেছেন। যদি কোন মামলার সাক্ষী আদালতে আসতে না পারে তবে বিচারক এভাবেই অনলাইনের মাধ্যমে সাক্ষ্য গ্রহণ করবেন।

শ্রীনগরশ্রীনগর সিরাজদিখানসিরাজদিখান টংগিবাড়ীটংগিবাড়ী সদরসদর গজারিয়াগজারিয়া লৌহজংলৌহজং মুন্সিগঞ্জ