রাজন হত্যার প্রতিবাদে মুন্সীগঞ্জে শিশু সংগঠনের মানববন্ধন
98

শিশু সামিউল আলম রাজন হত্যার প্রতিবাদে ও হত্যাকারীদের শাস্তির দাবিতে মুন্সীগঞ্জে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। গতকাল বুধবার বেলা ১১ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত শহরের জুবলী রোডের শিল্পকলা একাডেমি কাছে এ কর্মসূচি পালন করা হয়। লাইব্রেরি ফর দ্য চিলড্রেনের (এলসি) উদ্যোগে এ কর্মসূচিতে মুন্সীগঞ্জের নানা পেশাশ্রেণীর মানুষ অংশ গ্রহণ করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মুন্সীগঞ্জ সরকারি হরগঙ্গা কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর সুখেন চন্দ্র ব্যানার্জী, শিক্ষক মো. জালাল উদ্দিন, সংগঠনের সভাপতি মো. ফারুক হোসেন, সাধারণ সম্পাদক ইমরান হোসেন জিতু, সাংগঠনিক সম্পাদক মারুফ হাসান তাবরীজ, অর্থ সম্পাদক আল-আমিন খান সাগর, স্থায়ী সদস্য গালিব, সদস্য অঙ্কন, জামাল, হৃদয়, মালেকুন মাকসুদ বিপুল, নাট্যকর্মী জাহাঙ্গীর আলম ঢালী, সাব্বির হোসেন জাকির, প্রমুখ।

শ্রীনগরশ্রীনগর সিরাজদিখানসিরাজদিখান টংগিবাড়ীটংগিবাড়ী সদরসদর গজারিয়াগজারিয়া লৌহজংলৌহজং মুন্সিগঞ্জ