মোল্লাকান্দিতে পরিত্যক্ত টয়লেটে পাওয়া গেল ১৪টি তাজা ককটেল
মুন্সিগঞ্জ, ২৪ সেপ্টেম্বর ২০২৫, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর) মুন্সিগঞ্জ সদরের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা এলাকায় একটি পরিত্যক্ত টয়লেটের ভেতর থেকে ৪টি প্লাস্টিকের বালতির ভেতরে রাখা ১৪টি তাজা ককটেল উদ্ধার করেছে সদর থানা পুলিশ আজ বুধবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে স্থানীয় জয়নাল আবেদিন এর পরিত্যক্ত টয়লেটের ভেতর থেকে ককটেলগুলো উদ্ধার হয়। মুন্সিগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) এম সাইফুল আলম এসব তথ্য জানান। তিনি জানান, উদ্ধারকৃত ককটেলগুলো নিস্ক্রিয় করার চেষ্টা চলছে। ধারণা করা হচ্ছে, এলাকায় আধিপত্য বিস্তারের লক্ষ্যে একটি মহল ককটেলগুলো মজুদ করে রেখেছিলো। এ ঘটনায় তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
৪৩৮
মুন্সিগঞ্জ, ২৪ সেপ্টেম্বর ২০২৫, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জ সদরের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা এলাকায় একটি পরিত্যক্ত টয়লেটের ভেতর থেকে ৪টি প্লাস্টিকের বালতির ভেতরে রাখা ১৪টি তাজা ককটেল উদ্ধার করেছে সদর থানা পুলিশ
আজ বুধবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে স্থানীয় জয়নাল আবেদিন এর পরিত্যক্ত টয়লেটের ভেতর থেকে ককটেলগুলো উদ্ধার হয়।
মুন্সিগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) এম সাইফুল আলম এসব তথ্য জানান।
তিনি জানান, উদ্ধারকৃত ককটেলগুলো নিস্ক্রিয় করার চেষ্টা চলছে। ধারণা করা হচ্ছে, এলাকায় আধিপত্য বিস্তারের লক্ষ্যে একটি মহল ককটেলগুলো মজুদ করে রেখেছিলো। এ ঘটনায় তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।









