মুন্সিগঞ্জের হোগলাকান্দিতে ডিবির অভিযানে ৫০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার দেলু
22

মুন্সিগঞ্জ, ৯ সেপ্টেম্বর ২০২৬, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জ সদর উপজেলার হোগলাকান্দিতে অভিযান চালিয়ে ৫০০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গতকাল মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাত পৌনে ৯টার হোগলাকান্দি আমতলা এলাকার মুন্সীরহাট-চরডুমুরিয়া সড়কে অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তি হলেন মো. দেলোয়ার হোসেন ওরফে দেলু (৪০)। তিনি সদর উপজেলার ভিটি হোগলাকান্দী এলাকার মৃত কালাচাঁন বেপারীর ছেলে।

জেলা পুলিশ সুপার মো. মেনহাজুল আলম এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, রাতে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) এসআই (নি.) মোহাম্মদ কামরুল হাসানের নেতৃত্বে একটি দল হোগলাকান্দি আমতলা এলাকায় অভিযান চালায়।

এ সময় মুন্সীরহাট থেকে চরডুমুরিয়াগামী সড়কের পশ্চিম পাশে হেবু শেখের মার্কেটের সামনে পাকা রাস্তা থেকে দেলোয়ার হোসেনকে আটক করা হয়। পরে তার কাছ থেকে ৫০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন পুলিশ সুপার।

শ্রীনগরশ্রীনগর সিরাজদিখানসিরাজদিখান টংগিবাড়ীটংগিবাড়ী সদরসদর গজারিয়াগজারিয়া লৌহজংলৌহজং মুন্সিগঞ্জ