মুন্সিগঞ্জে স্ত্রী’কে হত্যার দায়ে স্বামীর ফাঁসির দাবিতে মানববন্ধন
156

মুন্সিগঞ্জ, ১৪ জুলাই ২০২৫, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জে স্বামী কতৃক স্ত্রীকে কুপিয়ে হত্যার ঘটনায় দ্রুত বিচার ও ফাঁসির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

আজ সোমবার বেলা ১১টার দিকে জেলা জজ কোর্ট প্রাঙ্গণে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মামলা সূত্রে জানা যায়, গত ২০ মে রাত আনুমানিক ২টার দিকে মুন্সিগঞ্জ সদরের মিরকাদিম পৌরসভার পূর্বপাড়া এলাকায় পারিবারিক কলহের জেরে স্ত্রী মিতু আক্তারকে (৩২) বটি দিয়ে কুপিয়ে হত্যা করে স্বামী সুমন মিয়া (৪৫)। পরে থানায় গিয়ে স্বীকারোক্তি দেয় সে। নিহত মিতু নৈদিঘীর পাথর এলাকার মন্টু শিকদারের মেয়ে।

নিহতের পরিবার জানায়, অভিযুক্ত সুমন মিয়ার প্রথম স্ত্রী ক্যানসারে আক্রান্ত ছিলেন, পরে তাদের মধ্যে ছাড়াছাড়ি হয়ে যায়। মিতুর সঙ্গে তার বিয়ে হলেও কিছুদিন পরই শুরু হয় দাম্পত্য কলহ। প্রায় দশ মাস আগে তাদের বিয়ে হয়।

এ ঘটনায় গত ২২ মে ‘মিরকাদিম পৌরসভার সর্বস্তরের জনগণে’র ব্যানারে মুন্সিগঞ্জ প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি হয়।

সোমবারের মানববন্ধনে নিহত মিতুর বাবা মো. মন্টু মিয়া, মা আকলিমা বেগম, বড় মেয়ে মারজানা আক্তার (১২), ছোট মেয়ে মারজিয়া (৯) ও ছেলে আবিদ হোসেনসহ (৭) স্থানীয়রা অংশ নেন। তারা দ্রুত বিচার কার্যক্রম ও হত্যাকারীর ফাঁসির দাবি জানান।

শ্রীনগরশ্রীনগর সিরাজদিখানসিরাজদিখান টংগিবাড়ীটংগিবাড়ী সদরসদর গজারিয়াগজারিয়া লৌহজংলৌহজং মুন্সিগঞ্জ