মুন্সিগঞ্জে পঞ্চম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগে শরবত বিক্রেতাকে গণপিটুনি
142

মুন্সিগঞ্জ, ২৬ সেপ্টেম্বর ২০২৫, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলায় পঞ্চম শ্রেণীতে পড়ুয়া ১১ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে শরবত বিক্রেতা আজাহার মিয়াকে (৫২) গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করা হয়েছে।

অভিযুক্ত ওই ব্যক্তি পুলিশের কাছে প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে শ্রীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল হুদা খান জানিয়েছেন।

তিনি রাত ৯টার দিকে আমার বিক্রমপুরকে জানান, এ ঘটনায় মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।

স্থানীয় সূত্র, পরিবার ও পুলিশ জানায়, আজ শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার শ্রীনগর ইউনিয়নের ধাইসার সাদ্দামপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। অভিযুক্ত আজহার মিয়া ওই এলাকার মৃত মঙ্গল আলী ছেলে। সে পেশায় একজন শরবত বিক্রেতা।

অভিযোগ, আজহার পাশ্ববর্তী এক বাড়ির ভাড়াটিয়ার ১১ বছরের মেয়েকে ঘরে একা পেয়ে শুক্রবার সকালে ধর্ষণ করেন। পরে ভিকটিমের মা কাজ শেষে বাড়িতে ফিরে ঘরে অভিযুক্ত আজহারকে দেখে চিৎকার দিলে স্থানীয়রা এসে তাকে আটক করার পর কৌশলে ঘটনাস্থল থেকে সে পালিয়ে যায়। পরে দুপুর ১ টার দিকে অভিযুক্ত ব্যক্তিকে ওই এলাকায় দেখে স্থানীয়রা আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে সোর্পদ করে।

শ্রীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল হুদা খান জানান, খবর পেয়ে ঘটনায় অভিযুক্তকে গ্রেপ্তার করে থানা হেফাজতে রাখা হয়েছে। শিশুটি চিকিৎসার জন্য নারী পুলিশের হেফাজতে রয়েছে। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন।

শ্রীনগরশ্রীনগর সিরাজদিখানসিরাজদিখান টংগিবাড়ীটংগিবাড়ী সদরসদর গজারিয়াগজারিয়া লৌহজংলৌহজং মুন্সিগঞ্জ