মুন্সিগঞ্জে নির্মাণাধীন ভবনে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল শ্রমিকের
243

মুন্সিগঞ্জ, ২১ সেপ্টেম্বর ২০২৫, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জের গজারিয়ায় নির্মাণাধীন ভবনে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জিয়াউল হক (২৮) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।

আজ রোববার সন্ধ্যা ৬ টার দিকে উপজেলার টেংগারচর ইউনিয়নের ভাটেরচর নতুন রাস্তা মোড়ে নির্মাণাধীন ভবনে ড্রিল মেশিনে কাজ করার সময় এ দুর্ঘটনা ঘটে।

নিহত জিয়াউল হক নারায়ণগঞ্জের বন্দর উপজেলার লাঙ্গলবন্দ এলাকার আব্দুর রহমানের ছেলে। বর্তমানে তিনি ভাটেরচর এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন।

নিহতের সহকর্মী মিজান জানান, ভাটেরচর নতুন রাস্তায় এলাকার একটি নির্মাণাধীন ভবনে ড্রিল মেশিন দিয়ে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অচেতন হয়ে পড়েন জিয়াউল হক। তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিষয়টি সম্পর্কে গজারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার আলম আজাদ বলেন, এরকম একটি খবর আমিও পেয়েছি। খোঁজখবর নিয়ে বিস্তারিত আপনাদের পরে জানাবো।

শ্রীনগরশ্রীনগর সিরাজদিখানসিরাজদিখান টংগিবাড়ীটংগিবাড়ী সদরসদর গজারিয়াগজারিয়া লৌহজংলৌহজং মুন্সিগঞ্জ