মুন্সিগঞ্জে ধরা পড়লো বিশাল আকৃতির অজগর
মুন্সিগঞ্জ, ১৩ নভেম্বর ২০২৪, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর) মুন্সিগঞ্জের গজারিয়ায় একটি পরিত্যক্ত ডোবায় ধরা পড়েছে বিশাল আকৃতির এক অজগর। আজ বুধবার ভোরে জেলার গজারিয়া উপজেলার পুরান বাউশিয়া দক্ষিণপাড়া গ্রামের মিয়াজী বাড়ির পেছনের ডোবা থেকে ওই অজগরটি ধরেন স্থানীয়রা। এসময় অজগরটি একনজর দেখার জন্য সেখানে উৎসুক জনতার ভীড় জমে। এরপর স্থানীয় কয়েকজন ব্যক্তি সাহস করে অজগরটি ধরে বস্তাবন্দি করেন। গজারিয়া উপজেলা বন কর্মকর্তা শফিকুল ইসলাম জানান, স্থানীয়রা একটি ডোবা থেকে ওই অজগর ধরেন। পরে সকাল ৯ টার দিকে সেটি তারা আমাদের কাছে হস্তান্তর করেন। ঢাকা থেকে একটি টিম অজগরটি নেওয়ার জন্য গজারিয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছে বলেও জানান তিনি।
২৫৯
মুন্সিগঞ্জ, ১৩ নভেম্বর ২০২৪, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জের গজারিয়ায় একটি পরিত্যক্ত ডোবায় ধরা পড়েছে বিশাল আকৃতির এক অজগর।
আজ বুধবার ভোরে জেলার গজারিয়া উপজেলার পুরান বাউশিয়া দক্ষিণপাড়া গ্রামের মিয়াজী বাড়ির পেছনের ডোবা থেকে ওই অজগরটি ধরেন স্থানীয়রা।
এসময় অজগরটি একনজর দেখার জন্য সেখানে উৎসুক জনতার ভীড় জমে। এরপর স্থানীয় কয়েকজন ব্যক্তি সাহস করে অজগরটি ধরে বস্তাবন্দি করেন।
গজারিয়া উপজেলা বন কর্মকর্তা শফিকুল ইসলাম জানান, স্থানীয়রা একটি ডোবা থেকে ওই অজগর ধরেন। পরে সকাল ৯ টার দিকে সেটি তারা আমাদের কাছে হস্তান্তর করেন।
ঢাকা থেকে একটি টিম অজগরটি নেওয়ার জন্য গজারিয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছে বলেও জানান তিনি।









