মুন্সিগঞ্জে দুই সন্তানের জন্য বাঁচার আকুতি ইয়াছিন চৌধুরীর, দুই কিডনিই নষ্ট
2

মুন্সিগঞ্জ, ২৭ জুলাই ২০২৬, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার পুরান বাউশিয়া গ্রামের বাসিন্দা ইয়াছিন চৌধুরী (৩২) জীবন বাঁচাতে একটি কিডনি দাতার সন্ধান করছেন। দুই ছোট সন্তানের মুখের দিকে তাকিয়ে বেঁচে থাকার আকুতি জানিয়েছেন তিনি। পরিবারের পক্ষ থেকে কিডনি দাতাকে সম্মানজনক আর্থিক সহযোগিতা দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে।

ইয়াছিন চৌধুরী গজারিয়া উপজেলার পুরান বাউশিয়া গ্রামের হারুন চৌধুরীর ছেলে।

পারিবারিক সূত্রে জানা যায়, ২০১৬ সালে তাঁর দুটি কিডনিই বিকল হয়ে যায়। পরে তাঁর বাবা একটি কিডনি দান করলে সফলভাবে কিডনি প্রতিস্থাপন করা হয়। সেই কিডনির মাধ্যমে প্রায় সাত বছর সুস্থ জীবন কাটান ইয়াছিন। তবে পরবর্তীতে আবারও তাঁর দুটি কিডনি অকার্যকর হয়ে পড়ে।

বর্তমানে নিয়মিত চিকিৎসা ও ডায়ালাইসিসের ওপর নির্ভরশীল ইয়াছিন নতুন করে একটি কিডনি প্রতিস্থাপনের অপেক্ষায় রয়েছেন। পরিবারের সদস্যরা জানান, দুই ছোট সন্তানের মুখের দিকে তাকিয়ে তিনি বাঁচতে চান এবং একটি কিডনি দানের জন্য মানবিক সহায়তা কামনা করছেন।

ইয়াছিনের মা জানান, ছেলের চিকিৎসার জন্য ইতোমধ্যে তাঁদের কোটি টাকারও বেশি ব্যয় হয়েছে। এরপরও চিকিৎসা চালিয়ে যেতে হিমশিম খেতে হচ্ছে। তিনি বলেন, কোনো হৃদয়বান ব্যক্তি যদি ইয়াছিনকে একটি কিডনি দান করতে এগিয়ে আসেন, তাহলে তাঁর সঙ্গে আলোচনা সাপেক্ষে সম্মানজনক আর্থিক সহযোগিতা করা হবে।

ইয়াছিনের পরিবার সমাজের বিত্তবান ও মানবিক মানুষদের প্রতি এগিয়ে আসার আহ্বান জানিয়েছে।

যোগাযোগ:

মো. ইয়াছিন চৌধুরী: ০১৮৮৩-৭৫৩২৫৫
নুরে আলম (মামা): ০১৮১৭-৬০০৫৩৬

বিঃদ্রঃ: কিডনি দান একটি জটিল চিকিৎসা প্রক্রিয়া। আগ্রহী দাতাকে চিকিৎসকের পরামর্শ, প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষা এবং প্রচলিত আইন অনুযায়ী কিডনি দানের সিদ্ধান্ত নেওয়ার অনুরোধ জানিয়েছেন সংশ্লিষ্টরা।

শ্রীনগরশ্রীনগর সিরাজদিখানসিরাজদিখান টংগিবাড়ীটংগিবাড়ী সদরসদর গজারিয়াগজারিয়া লৌহজংলৌহজং মুন্সিগঞ্জ