মুন্সিগঞ্জে গাঁজা সহ নারী আটক
মুন্সিগঞ্জ, ২২ নভেম্বর, ২০২০, সদর প্রতিনিধি (আমার বিক্রমপুর) মুন্সিগঞ্জে গাঁজা সহ এক নারীকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। ডিবি সূত্রে জানা যায়, শনিবার (২১ নভেম্বর) রাতে মুন্সিগঞ্জ সদর উপজেলার চর মুক্তারপুর এলাকা থেকে তাকে আটক করা হয়। জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ওসি মোজাম্মেল হক ‘আমার বিক্রমপুর’ কে জানান, অভিযানে ১ কেজি গাঁজা সহ চরমুক্তারপুর এলাকার দেলোয়ার হোসেন এর স্ত্রী আসমা আক্তার (৩০) কে আটক করা হয়। তিনি পশ্চিম মুক্তারপুর হাসেম মিয়ার বাড়ির ভাড়াটিয়া। তিনি জানান, আসামীর বিরুদ্ধে মুন্সিগঞ্জ সদর থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।আসামি আসমা একজন নিয়মিত বড় মাপের মাদক ব্যবসায়ী। সে এবং তার স্বামী দুজনেই মাদক ব্যবসার...
135
মুন্সিগঞ্জ, ২২ নভেম্বর, ২০২০, সদর প্রতিনিধি (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জে গাঁজা সহ এক নারীকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
ডিবি সূত্রে জানা যায়, শনিবার (২১ নভেম্বর) রাতে মুন্সিগঞ্জ সদর উপজেলার চর মুক্তারপুর এলাকা থেকে তাকে আটক করা হয়।
জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ওসি মোজাম্মেল হক ‘আমার বিক্রমপুর’ কে জানান, অভিযানে ১ কেজি গাঁজা সহ চরমুক্তারপুর এলাকার দেলোয়ার হোসেন এর স্ত্রী আসমা আক্তার (৩০) কে আটক করা হয়। তিনি পশ্চিম মুক্তারপুর হাসেম মিয়ার বাড়ির ভাড়াটিয়া।
তিনি জানান, আসামীর বিরুদ্ধে মুন্সিগঞ্জ সদর থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।আসামি আসমা একজন নিয়মিত বড় মাপের মাদক ব্যবসায়ী। সে এবং তার স্বামী দুজনেই মাদক ব্যবসার সাথে জড়িত। দুই জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে।




