মধ্যপ্রাচ্যে অস্থিরতার মূলে ইসরায়েলের দখলদারিত্ব: চার দেশের যৌথ বিবৃতি
মধ্যপ্রাচ্যে অস্থিরতার মূলে ইসরায়েলের দখলদারিত্ব: চার দেশের যৌথ বিবৃতি
২৭

মধ্যপ্রাচ্য ও এর আশপাশের অঞ্চলের চলমান অস্থিরতার জন্য ইসরায়েলের দখলদারিত্বকে দায়ী করেছে সৌদি আরব, তুরস্ক, পাকিস্তান ও মিসর। শুক্রবার দেশগুলোর পক্ষ থেকে দেওয়া এক যৌথ বিবৃতিতে এই অবস্থানের কথা জানানো হয়।

তুরস্কের ইস্তাম্বুল শহরে চার দেশের পররাষ্ট্রমন্ত্রীরা একটি বৈঠকে মিলিত হন। ওই বৈঠকের পর যৌথ বিবৃতিটি প্রকাশ করা হয়, যেখানে মধ্যপ্রাচ্যের নানা সংকটের অন্যতম কারণ হিসেবে ইসরায়েলি দখলদারিত্বকে চিহ্নিত করা হয়।

বিবৃতিতে উল্লেখ করা হয়, ইসরায়েলের সরকারের অনুসৃত বিভিন্ন নীতি বৈশ্বিক পর্যায়ে বিদ্যমান অন্যায় ও অবিচারকে আরও বাড়িয়ে তুলছে।

একই সঙ্গে দেশ চারটি ১৯৬৭ সালের পূর্বের সীমানার ভিত্তিতে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের পক্ষে নিজেদের অবস্থান পুনর্ব্যক্ত করে। তারা প্রস্তাবিত ফিলিস্তিন রাষ্ট্রের রাজধানী হিসেবে পূর্ব জেরুজালেমকে প্রতিষ্ঠার বিষয়ে পুনরায় সমর্থন জানায়।

শ্রীনগরশ্রীনগর সিরাজদিখানসিরাজদিখান টংগিবাড়ীটংগিবাড়ী সদরসদর গজারিয়াগজারিয়া লৌহজংলৌহজং মুন্সিগঞ্জ