বেনাপোলে বিরল প্রজাতির ৭১০ কচ্ছপ উদ্ধার
যশোরের বেনাপোলে বিরল প্রজাতির ৭১০টি রঙিন কচ্ছপের চালান আটক করেছে বিজিবি। বেনাপোলের বোয়ালিয়া সীমান্তের একটি মাঠ থেকে উদ্ধার হয় প্রাণীগুলো। বিজিবি জানায়, একদল চোরাকারবারী কচ্ছপের একটি চালান নিয়ে বোয়ালিয়ায় অবস্থান করছে এমন সংবাদ পেয়ে বিজিবির টহলদল অভিযান চালায়। বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা দশটি বস্তা ফেলে পালিয়ে যায়। পরে বস্তার ভেতর পাওয়া যায় কচ্ছপগুলো। বিকালে খুলনা বন্যপ্রাণী সংরক্ষণ অধিদপ্তরের রেঞ্জার হেলিম রায়হানের কাছে কচ্ছপগুলো হস্তান্তর করা হয়।
134
যশোরের বেনাপোলে বিরল প্রজাতির ৭১০টি রঙিন কচ্ছপের চালান আটক করেছে বিজিবি। বেনাপোলের বোয়ালিয়া সীমান্তের একটি মাঠ থেকে উদ্ধার হয় প্রাণীগুলো।
বিজিবি জানায়, একদল চোরাকারবারী কচ্ছপের একটি চালান নিয়ে বোয়ালিয়ায় অবস্থান করছে এমন সংবাদ পেয়ে বিজিবির টহলদল অভিযান চালায়। বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা দশটি বস্তা ফেলে পালিয়ে যায়। পরে বস্তার ভেতর পাওয়া যায় কচ্ছপগুলো। বিকালে খুলনা বন্যপ্রাণী সংরক্ষণ অধিদপ্তরের রেঞ্জার হেলিম রায়হানের কাছে কচ্ছপগুলো হস্তান্তর করা হয়।




