বর্ণাঢ্য অায়োজনে মুন্সিগঞ্জে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
বর্ণাঢ্য অায়োজনে মুন্সিগঞ্জে বাংলাদেশ ছাত্রলীগের ৬৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে।
অাজ সকাল ১১টা’র দিকে জেলা ছাত্রলীগের সভাপতি ফয়সাল মৃধা ও সাধারণ সম্পাদক ফয়েজ অাহম্মেদ পাভেল এর নেতৃত্বে একটি অানন্দ র্যালী বের হয়। র্যালীটি শহরের কাচাঁরি থেকে শুরু হয়ে সুপারমার্কেট চত্বর ঘুড়ে পুনরায় একই স্থানে এসে মিলিত হয়।
এরপর জেলার কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এক অালোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা অাওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান মহিউদ্দিন অাহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর মেয়র ফয়সাল বিপ্লব ও অামরা মুক্তিযোদ্ধার সন্তান সংগঠনের সাধারণ সম্পাদক জালাল উদ্দিন রুমি রাজন।
অনুষ্ঠানের সভাপতি ছিলেন জেলা ছাত্রলীগের সভাপতি ফয়সাল মৃধা ও সঞ্চালক ছিলেন জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফয়েজ অাহম্মেদ পাভেল।









