ফেসবুক মাঝে মাঝেই ফটো ভেরিফিকেশন চেয়ে থাকে, এর কারণ কী?
ফোটো ভেরিফিকেশন চাওয়ার অনেকগুলো কারণ রয়েছে। এটি মূলত এক ধরনের সিকিউরিটি। কেউ যদি অতিরিক্ত ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে থাকেন, অতিরিক্ত লিঙ্ক শেয়ার করে থাকেন, বিভিন্ন আইডিতে মাত্রাতিরিক্ত ট্যাগ করে থাকেন, মেসেজে অনেক বেশি ছবি পাঠিয়ে থাকেন, একবারে অনেকগুলো ছবি আপলোড করে থাকেন, অশ্লীল কোনো পোস্ট পাবলিশ করে থাকেন বা ফ্রেন্ডলিস্টের বাইরের কাউকে অতিরিক্ত মেসেজ পাঠিয়ে থাকেন তাহলে এই ফোটো ভেরিফিকেশন অপসনটি চলে আসবে। এই ফোটো ভেরিফিকেশনের মাধ্যমে ফেসবুক নিশ্চিত করে যে আইডিটি কোনো ফেক আইডি না। এক্ষেত্রে এমন কাউকে ফ্রেন্ড বানানো উচিত না যাকে আপনি চিনেন না। তাহলে ফোটো ভেরিফিকেশনে আপনার আইডিটি ফেসবুক কর্তৃক অস্থায়ী এমনকি স্থায়ীভাবে ব্লক হয়ে যেতে পারে।...
176
ফোটো ভেরিফিকেশন চাওয়ার অনেকগুলো কারণ রয়েছে। এটি মূলত এক ধরনের সিকিউরিটি। কেউ যদি অতিরিক্ত ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে থাকেন, অতিরিক্ত লিঙ্ক শেয়ার করে থাকেন, বিভিন্ন আইডিতে মাত্রাতিরিক্ত ট্যাগ করে থাকেন, মেসেজে অনেক বেশি ছবি পাঠিয়ে থাকেন, একবারে অনেকগুলো ছবি আপলোড করে থাকেন, অশ্লীল কোনো পোস্ট পাবলিশ করে থাকেন বা ফ্রেন্ডলিস্টের বাইরের কাউকে অতিরিক্ত মেসেজ পাঠিয়ে থাকেন তাহলে এই ফোটো ভেরিফিকেশন অপসনটি চলে আসবে। এই ফোটো ভেরিফিকেশনের মাধ্যমে ফেসবুক নিশ্চিত করে যে আইডিটি কোনো ফেক আইডি না। এক্ষেত্রে এমন কাউকে ফ্রেন্ড বানানো উচিত না যাকে আপনি চিনেন না। তাহলে ফোটো ভেরিফিকেশনে আপনার আইডিটি ফেসবুক কর্তৃক অস্থায়ী এমনকি স্থায়ীভাবে ব্লক হয়ে যেতে পারে। ধন্যবাদ
লিখেছেন :
মিজানুর রহমান সোহেল
প্রযুক্তি সাংবাদিক, প্রিয়.কম









