পাঠাগার পোড়ানোর প্রতিবাদে মুন্সিগঞ্জে সূশীল সমাজের মানববন্ধন
126

সদর উপজেলার রামপালে এ অঞ্চলের সবচেয়ে উদীয়মান সৃজনশীল সংগঠন শেখ অামানউল্লাহ অামান স্মৃতি সংসদ ও পাঠাগার পোড়ানোর প্রতিবাদে মানববন্ধন করা হয়েছে।

এতে জেলার বিভিন্ন রাজনৈতিক, সাংস্কৃতিক ও সামাজিক উন্নয়নমূলক কর্মকান্ডে সম্পৃক্ত নেতৃস্থানীয় ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

মঙ্গলবার বিকেল ৫টা থেকে ৬টা পর্যন্ত ঘন্টাব্যাপী এ মানববন্ধনটি সদর উপজেলার হাতিমারায় অনুষ্ঠিত হয়।

মানববন্ধন শেষে সংগঠনটির সাধারণ সম্পাদক শেখ মনিরুজ্জামান রিপন ‘অামার বিক্রমপুর’ কে অাবেগতাড়িত কন্ঠে বলেন ‘পাঠাগার পোড়ানোর ক্ষত হয়তো শুকিয়েছে, মনের মধ্যে যে ক্ষতের সৃষ্টি হয়েছে তা শুকানোর অাগেই পাঠাগার পুনঃ নির্মাণ করা হবে’।

শ্রীনগরশ্রীনগর সিরাজদিখানসিরাজদিখান টংগিবাড়ীটংগিবাড়ী সদরসদর গজারিয়াগজারিয়া লৌহজংলৌহজং মুন্সিগঞ্জ