নারায়ণগঞ্জে লঞ্চডুবির ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৭
130

মুন্সিগঞ্জ, ২১ মার্চ, ২০২২, সদর প্রতিনিধি (আমার বিক্রমপুর)

গতকাল রোববার (২০ মার্চ) দুপুরে নারায়ণগঞ্জের শীতলক্ষ্যায় ডুবে যাওয়া মুন্সিগঞ্জগামী লঞ্চ এম এল আশরাফউদ্দিনের আরও এক যাত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে এ ঘটনায় ৭ জনের মরদেহ পাওয়া গেল।

আজ সোমবার (২১ মার্চ) সকাল ১০ টা’র দিকে মুন্সিগঞ্জের চর মুক্তারপুর এলাকার শাহ সিমেন্ট ফ্যাক্টরি সংলগ্ন নদী থেকে লাশটি উদ্ধার করা হয়। তবে তার নাম-পরিচয় জানা যায়নি।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ইন্সপেক্টর গোলাম মোস্তফা এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে ভোর ৫টা’র দিকে উদ্ধারকারী জাহাজ প্রত্যয় ডুবে যাওয়া লঞ্চটিকে নদীর তীরে টেনে তুললেও ভিতরে কোনো মরদেহ পাওয়া যায়নি।

এখন পর্যন্ত আরও ২-৩ জন নিখোঁজ রয়েছেন বলে স্বজনরা দাবি করেছেন। নিখোঁজদের উদ্ধারে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট এখনো নদীতে কাজ করছে।

এখন পর্যন্ত ৭ জন নিহতের মরদেহ পাওয়া গেলেও নাম-পরিচয় জানা গেছে ৪ জনের। এরা হলেন, মুন্সিগঞ্জ পৌরসভার উত্তর ইসলামপুর এলাকার জয়নাল ভূইয়া (৫০), রমজানবেগ এলাকার আরিফা (৩৫), তার শিশু সন্তান সাফায়েত (দেড় বছর), গজারিয়া উপজেলার ইসমানিরচর এলাকার শিল্পা রানী। বাকিরা অজ্ঞাত।

শ্রীনগরশ্রীনগর সিরাজদিখানসিরাজদিখান টংগিবাড়ীটংগিবাড়ী সদরসদর গজারিয়াগজারিয়া লৌহজংলৌহজং মুন্সিগঞ্জ