নব্বইয়ের দশকের জনপ্রিয় নায়িকার শৈশবের ছবি ভাইরাল
নব্বইয়ের দশকে ঢালিউডে পরিচিত মুখ হয়ে উঠেছিলেন তিনি। তিন বোন ও এক ভাইয়ের পরিবার তাঁদের। ছবিতে পাশাপাশি দেখা যাচ্ছে তিন বোনকে। তাঁদের মধ্যে ছোটবেলার এ মেয়েটিই পরবর্তী সময়ে চলচ্চিত্রে পরিচিতি পান অন্য এক নামে।
৩২

সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রতি নব্বইয়ের দশকের এক জনপ্রিয় নায়িকার শৈশবের ছবি ছড়িয়ে পড়েছে। ছবিটি ঘিরে দর্শক ও অনুরাগীদের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে। ছোটবেলার সেই মিষ্টি মেয়েটিই পরবর্তী সময়ে বড় পর্দার অন্যতম আলোচিত নায়িকা হিসেবে পরিচিতি পান।

নব্বইয়ের দশকে অভিনয়ে আসার পর থেকেই দর্শকের নজর কাড়েন এই অভিনেত্রী। চলচ্চিত্রে নিয়মিত অভিনয়ের পাশাপাশি তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে গণমাধ্যমে নানা আলোচনা হতো। বিশেষ করে তাঁর প্রেমের সম্পর্ক ও বিয়ে নিয়ে সে সময় বেশ শোরগোল পড়েছিল।

জানা যায়, তৎকালীন এক জনপ্রিয় ব্যান্ড তারকার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন এই নায়িকা। তবে সেই সংসার দীর্ঘস্থায়ী হয়নি। বিচ্ছেদের পর দুজনেই নিজেদের পেশাগত ও ব্যক্তিগত জীবনে মনোযোগ দেন এবং নতুন করে সংসার শুরু করেন।

বর্তমানে তাঁরা দুজনই নিজস্ব জীবনধারায় ব্যস্ত সময় কাটাচ্ছেন। অভিনয়জগৎ থেকে কিছুটা দূরে থাকলেও অতীতের জনপ্রিয়তা এবং তাঁদের সম্পর্কের সমীকরণ আজও ভক্তদের আলোচনার খোরাক জোগায়।

শ্রীনগরশ্রীনগর সিরাজদিখানসিরাজদিখান টংগিবাড়ীটংগিবাড়ী সদরসদর গজারিয়াগজারিয়া লৌহজংলৌহজং মুন্সিগঞ্জ