দুইদিনের ব্যবধানে মাওয়া এক্সপ্রেসওয়েতে মিললো শরীরে আঘাতপ্রাপ্ত আরও এক মরদেহ
1

মুন্সিগঞ্জ, ১৪ জুন ২০২৬, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সিগঞ্জের কেওয়টখালি ব্রিজ এলাকা থেকে এক অজ্ঞাত পুরুষের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।

দুই দিনের ব্যবধানে এক্সপ্রেসওয়ে থেকে শরীরে আঘাতপ্রাপ্ত দ্বিতীয় মরদেহ উদ্ধার হলো।

আজ রোববার (১৪ জুন) ভোর ৬টার দিকে শরীরে আঘাতপ্রাপ্ত অজ্ঞাত পুরুষের মরদেহ উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন।

তিনি জানান, মরদেহের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রাস্তা পারাপারের সময় কোনো যানবাহনের ধাক্কায় ওই ব্যক্তির মৃত্যু হয়ে থাকতে পারে। তবে কোনো প্রত্যক্ষদর্শী না থাকায় মৃত্যুর সঠিক কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাচ্ছে না।

ফায়ার সার্ভিস সূত্র জানায়, এর আগে গত ১২ জুন রাত সোয়া ৮টার দিকে শ্রীনগর উপজেলার কামারখোলা এলাকা থেকে আরও এক অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছিল। ওই মরদেহের শরীরেও আঘাতের চিহ্ন ছিল।

ফায়ার সার্ভিসের কর্মকর্তারা বলছেন, প্রত্যক্ষদর্শীর অভাব এবং ঘটনাস্থলে পর্যাপ্ত তথ্য না থাকায় দুটি ঘটনাই দুর্ঘটনা নাকি অন্য কোনো কারণে ঘটেছে, সে বিষয়ে নিশ্চিত হওয়া যাচ্ছে না।

উদ্ধারের পর সর্বশেষ মরদেহটি আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

নিহত ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

শ্রীনগরশ্রীনগর সিরাজদিখানসিরাজদিখান টংগিবাড়ীটংগিবাড়ী সদরসদর গজারিয়াগজারিয়া লৌহজংলৌহজং মুন্সিগঞ্জ