টঙ্গিবাড়ীতে ফেসবুকে যুবতীর ছবি ছড়ানো কে কেন্দ্র করে দু’গ্রুপের সংঘর্ষে আহত ৮
শেখ রাসেলঃ
টঙ্গিবাড়ী উপজেলার হাসাইল বানারী ইউনিয়নের চর-বানরী গ্রামে ফেসবুকে যুবতীর ছবি ছাড়াকে কেন্দ্র করে দু’গ্রুপের সংঘর্ষে ৮ জন আহত হয়েছে।
আহতদের টঙ্গিবাড়ী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এলাকাবাসী সুত্রে জানা গেছে, কয়েকদিন আগে চর-বানরী গ্রামের সেলিম শেখের ছেলে রিদয় শেখ(২০) একই গ্রামের মোজাম্মেল ঢালীর মেয়ে বালিগাও কলেজের একাদশ শ্রেনীর ছাত্রী মাহফুজা(২২) তার বোন খাদিজা (২০) ও খোদেজার (১৮) ছবি ফেসবুকে ছারেন।
অনুমতি ছাড়া ফেসবুকে কেনো ছবি ছারা হয়েছে এমন প্রশ্নের জবাবে রিদয় ক্ষীপ্ত হয়ে তার সামনে থাকা একটি লাঠি দিয়ে মাহফুজার মাথায় আঘাত করে।
এ সময় মাহফুজার চিৎকার শুনে মাহফুজার বাবা মোজাম্মেল ঢালী মাহফুজার মা লুতফা বেগম ও মাহফুজার দুই বোন আসলে রিদয়ের সাথে সংঘর্ষ বাধে।
সংঘর্ষের এক পর্যায়ে ঐ গ্রামের ই বাসিন্দা মজিদ বেপারীর ছেলে মেয়েরা রিদয়ের পক্ষ নিয়ে মোজাম্মেল ঢালীর লোকদের উপর হামলা চালায়।
উভয় গ্রুপের পালটা-পালটি সংঘর্ষে ৮ জন আহত হয়।
আহতরা হলেন মোজাম্মেল ঢালী, লুতফা বেগম, মাহফুজা, মুন্নি, খাদিজা অপর দিকে মজিদ বেপারীর ছেলে কাঞ্চন,নাজমা ও পারভেজ।
আহতদের টঙ্গিবাড়ী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনাস্থলে রিদয়ের সাথে যোগাযোগ করতে গেলে তাকে বাসায় পাওয়া যায়নি পরে মজিদ বেপারীর ছেলে পারভেজ বেপারীর সাথে ফোনে যোগাযোগ করলে তিনি জানান, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মোজাম্মেল ঢালীর লোকজন আমাদের সাথে ঝগড়ায় লিপ্ত হন।
অপরদিকে মোজাম্মেল ঢালীর মোবাইলে ফোন দিলে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।
হাসাইল বানারী ইউপি চেয়ারম্যান আনোয়ার
হোসেন হাওলাদার জানান, ঘটনাটি উভয় পক্ষের লোকজন আমার কাছে জানিয়েছেন।
উভয় পক্ষের লোকজনকে একত্রিত করে ব্যাপারটি মীমাংশায় আনা হবে।





