জমি নিয়ে বিরোধের জেরে মুন্সিগঞ্জে ২ ব্যক্তি খুন
222

জমি সংক্রান্ত বিরোধের জেরে মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ীতে কুপিয়ে হত্যা করা হয়েছে ২ জনকে।

৯ই সেপ্টেম্বর শনিবার রাতে টঙ্গীবাড়ী উপজেলার বেতকা ইউনিয়নের কান্দাপাড়া গ্রামে এই ঘটনায় খুন হন আলী হোসেন (৫৮) ও শাহ আলম (৫৫)।

নিহতদের মরদেহ ময়না তদন্তের জন্য মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এ ঘটনায় নিহত আলী হোসেনের স্ত্রী রাশেদা বেগম আজ সকালে ১৪ জনকে আসামি করে টঙ্গীবাড়ী থানার হত্যা মামলা করেছেন।

টঙ্গীবাড়ী থানার অফিসার ইনচার্জ মো. ইয়ারদৌস হাসান জানান, জমিজমা নিয়ে কান্দাপাড়া গ্রামের রাসেল, সোহেল, নাছিম মোল্লা ও আওলাদ গংয়ের সাথে আলী হোসেন গংয়ের বিরোধ ছিলো।

জমির দখল নিতে শনিবার রাত ৮টার দিকে কান্দাপাড়া গ্রামের রাস্তায় রাসেল ও সোহেলের নেতৃত্বে একদল সন্ত্রাসী আলী হোসেন ও শাহ আলমের উপর হামলা চালায়।

এ সময় তাদের এলোপাতাড়ি কুপিয়ে জখম করা হয়।

ঘটনাস্থলেই আলী হোসেন ও পরে শাহ আলম মারা যায়।

হত্যার সঙ্গে জড়িত কাউকে পুলিশ এখন পর্যন্ত গ্রেপ্তার করতে পারেনি।

শ্রীনগরশ্রীনগর সিরাজদিখানসিরাজদিখান টংগিবাড়ীটংগিবাড়ী সদরসদর গজারিয়াগজারিয়া লৌহজংলৌহজং মুন্সিগঞ্জ