ছুটি শেষে আর বাড়ি ফেরেনি মুন্সিগঞ্জের কে.কে স্কুল শিক্ষার্থী, সন্ধান চায় উদ্বিগ্ন পরিবার
1

মুন্সিগঞ্জ, ৯ আগস্ট ২০২৬, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জ শহরের কাজী কমর উদ্দিন গভমেন্ট ইনস্টিটিউশনের সপ্তম শ্রেণির শিক্ষার্থী মাহমুদুল হাসান আয়ান (১৩) নিখোঁজ হয়েছে।

আজ রোববার বিকাল ৫টায় বিদ্যালয় ছুটির পর বাড়ি ফেরার কথা থাকলেও এখন পর্যন্ত সে বাড়িতে ফেরেনি। এ ঘটনায় উদ্বিগ্ন হয়ে পড়েছে তার পরিবার।

নিখোঁজ মাহমুদুল হাসান আয়ান মধ্য কোটগাঁ এলাকার বাসিন্দা। তার বাবার নাম মাসুদ সরকার এবং মায়ের নাম লাবনী আক্তার।

পরিবারের সদস্যরা জানান, রোববার বিদ্যালয়ে অর্ধবার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়। ফলাফল খারাপ হলে কয়েকজন বন্ধুর কাছে আয়ান চাঁদপুর চলে যাওয়ার কথা জানিয়েছিল বলে জানা গেছে। তার সঙ্গে কিছু জামাকাপড়ও ছিল বলে বন্ধুরা জানিয়েছে।

বিদ্যালয় ছুটির পর আয়ান বাড়ির উদ্দেশ্যে রওনা হলেও এরপর থেকে তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না। পরিবারের সদস্যরা সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি।

নিখোঁজ হওয়ার ঘটনায় পরিবারের পক্ষ থেকে উদ্বেগ প্রকাশ করে দ্রুত আয়ানের সন্ধান পেতে সবার সহযোগিতা কামনা করা হয়েছে।

কেউ মাহমুদুল হাসান আয়ানের সন্ধান পেয়ে থাকলে তার পরিবারের সঙ্গে যোগাযোগ করার অনুরোধ করা হয়েছে।- ০১৯৫৯৭৯৪৩১০ (মা, লাবনী আক্তার)

শ্রীনগরশ্রীনগর সিরাজদিখানসিরাজদিখান টংগিবাড়ীটংগিবাড়ী সদরসদর গজারিয়াগজারিয়া লৌহজংলৌহজং মুন্সিগঞ্জ