ইয়াবাসহ মোল্লাকান্দি থেকে দুই উপজাতি আটক
সদর উপজেলার মোল্লাকান্দি ইউনিয়নের চরডুমুরিয়া এলাকা থেকে দুই উপজাতি চাকমাকে ৩ হাজার ৬শ পিস ইয়াবাসহ আটক করা হয়েছে। শুক্রবার (১০ নভেম্বর) দুপুর দেড়টার দিকে তাদের গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। আটককৃতরা হলেন- চৈদ্দসা চাকমা (২০) ও চোকলা চাকমা (২২)। মুন্সিগঞ্জ গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইউনুচ আলী জানান, দুপুর দেড়টার দিকে ৩ হাজার ৬শ পিস ইয়াবাসহ দুই উপজাতি চাকমাকে আটক করা হয়েছে। অভিযান চালিয়ে আটক করার সময় একজন এ সময় পালিয়েও যায়। তারা বিশেষ পন্থায় খাদ্যনালীতে গোপন রেখে ইয়াবা বহন করে নিয়ে আসে। মাদক ব্যবসায়ী আনোয়ারের বাড়ির সামনে থেকে তাদের আটক করা হয়। মাদক ব্যবসায়ী আনোয়ার এবং পালিয়ে যাওয়া উপজাতিকে আটক করতে...
173
সদর উপজেলার মোল্লাকান্দি ইউনিয়নের চরডুমুরিয়া এলাকা থেকে দুই উপজাতি চাকমাকে ৩ হাজার ৬শ পিস ইয়াবাসহ আটক করা হয়েছে।
শুক্রবার (১০ নভেম্বর) দুপুর দেড়টার দিকে তাদের গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ।
আটককৃতরা হলেন- চৈদ্দসা চাকমা (২০) ও চোকলা চাকমা (২২)।
মুন্সিগঞ্জ গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইউনুচ আলী জানান, দুপুর দেড়টার দিকে ৩ হাজার ৬শ পিস ইয়াবাসহ দুই উপজাতি চাকমাকে আটক করা হয়েছে।
অভিযান চালিয়ে আটক করার সময় একজন এ সময় পালিয়েও যায়।
তারা বিশেষ পন্থায় খাদ্যনালীতে গোপন রেখে ইয়াবা বহন করে নিয়ে আসে। মাদক ব্যবসায়ী আনোয়ারের বাড়ির সামনে থেকে তাদের আটক করা হয়।
মাদক ব্যবসায়ী আনোয়ার এবং পালিয়ে যাওয়া উপজাতিকে আটক করতে কাজ করছে পুলিশ। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।









