আইটেম গানের বিশেষ পোষাক আনতে ভারতে যাচ্ছেন বাংলাদেশী অভিনেত্রী মিষ্টি
সজল আহমেদের ‘আমার প্রেম তুমি’ ছবির আইটেম সংয়ে পারফর্মের জন্য পোশাক বানাতে ঈদের তিনদিন পর ভারতে যাচ্ছেন মিষ্টি জান্নাত। ছবিতে শুধু মিষ্টি জান্নাতই নয় সঙ্গে মুম্বাই থেকে বলিউডের পর্দাকাঁপানো আরো একজন আইটেম কন্যা থাকবে। তবে কে থাকছেন তার নামটা এখনো জানাতে চাইছেন না ছবিটির পরিচালবক। মুম্বাইয়ের আর ডি এল স্টুডিওতে কিছু দিন পর শুরু করার কথা রয়েছে ছবিটির আইটেম গানের শুটিং।
শ্রীপ্রিতমের কথা, সুর ও কম্পোজিশনে আইটেম গানটিতে কন্ঠ দিয়েছেন বলিউডের জনপ্রিয় কন্ঠশিল্পী আকৃতি কক্কর। এছাড়াও এ পর্যন্ত ছবিটিতে থাকা পাঁচটা গানের মধ্যে চারটা গানের রেকডিং সম্পন্ন হয়েছে। গানগুলোতে কন্ঠ দিয়েছেন শান, মাহা লাক্সমি, জুবিনগার্গ ও শুভমিতা।
এ প্রসঙ্গে পরিচালক সজল আহমেদ বলেন, ‘ছবিটির গল্পের ডিমান্ড অনুযায়ী মোট পাঁচটি গান রেখেছি। এরইমধ্যে চারটি গানের রেকর্ডিং শেষ হয়েছে। একটি রোমান্টিক গানের শুটিংও শেষ করেছি ব্যাংককের বিভিন্ন লোকেশনে। বাকি একটি গান দেশের কোনো কম্পোজারকে দিয়ে করানোর ইচ্ছা রয়েছে। তবে এখনো ঠিক করা হয়নি কে করবে এই গানটি।’
যে চারটা গানের রেকর্ড হয়েছে তার মধ্যে একটি গান শিল্পী শানের নিজের বাড়িতে নিজের স্টুডিওতে কম্পোজিশন করা হয়েছে। এছাড়াও মুম্বাইয়ের জিত স্টুডিওতে দুইটি গান এবং কলকাতার একটি স্টুডিওতে একটি গানের রেকর্ডিং সম্পন্ন করা হয়েছে। সবগুলো গানের কম্পোজিশন করেছেন শ্রীপ্রিতম।







