২৩শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
শুক্রবার | রাত ১:৫০
মাওয়া এক্সপ্রেসওয়েতে মাইক্রোবাসের ধাক্কায় অটোরিকশার যাত্রী নিহত, আহত ৩
খবরটি শেয়ার করুন:
167

মুন্সিগঞ্জ, ৮ ডিসেম্বর ২০২৫, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সিগঞ্জের শ্রীনগর অংশের ওমপাড়া বটতলা এলাকায় মাইক্রোবাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক অটোযাত্রী নিহত ও ৩ জন গুরুতর আহত হয়েছেন।

আজ মঙ্গলবার সকাল ৯টা ৩৪ মিনিটের দিকে এক্সপ্রেসওয়ের সার্ভিস লেনে ঢাকামুখি মাইক্রোবাসের সাথে মাওয়ামুখী অটোরিকশার এই সংঘর্ষ হয়। এসময় ঘটনাস্থলেই এক নারী মারা যান।

নিহত আশুদা বেগম (৪৫) শ্রীনগরের ওমপাড়া এলাকার দেলোয়ার শিকদারের স্ত্রী। আহতরা হলেন, আব্দুর মহিম (৩০) ও মহসিন (৪৫) ও অজ্ঞাত আরেকজন।

আহত তিনজনকে উদ্ধার করে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান।

শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, “খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ চালিয়েছি। আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে।”

নিহতের মরদেহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। এ ঘটনা আইনগত ব্যবস্থা নেবে হাইওয়ে থানা পুলিশ।